ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সেনবাগে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক সাফল্য, নেতৃত্বে ওসি আবদুর রহিম

-ওসি মো: আবদুর রহিম সরকার, সেনবাগ, নোয়াখালি।

মোহাম্মদ আবু নাছেরঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাদক, ইভটিজিং, অপহরণ, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছেন।

থানা সূত্রে জানা যায়, ওসির নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার এজাহারভুক্ত পলাতক আসামি এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করে নিয়মিত আদালতে সোপর্দ করা হচ্ছে। একই সঙ্গে মাদক কারবারি, মাদকসেবী ও অপরাধচক্রের বিরুদ্ধে চলছে কঠোর নজরদারি।

বিশেষ করে মাদকের আতুড়ঘর খ্যাত সেনবাগে মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির কারণে সেনবাগের মাদক ব্যবসায়ী, ক্রেতা ও সেবনকারীদের কাছে ওসি মো: আবদুর রহিম সরকার এখন আতঙ্কের নাম বলে স্থানীয়রা মন্তব্য করছেন। নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতার ফলে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়েছে বলেও সংশ্লিষ্টদের দাবি।

এছাড়াও ইভটিজিং প্রতিরোধ, অপহরণ ও চুরি-ডাকাতি দমনে পুলিশের টহল জোরদার, জনসচেতনতামূলক কার্যক্রম এবং তথ্যভিত্তিক অভিযান পরিচালনার মাধ্যমে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তাঁর নেতৃত্বে পুলিশ দল বিভিন্ন সময়ে ডাকাতি, মাদক, এবং অস্ত্রসহ দীর্ঘদিন পলাতক থাকা দুর্ধর্ষ ও তালিকাভুক্ত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

এলাকায় অপরাধের প্রাথমিক খবর পাওয়া মাত্রই তিনি পুলিশ ফোর্স পাঠিয়ে তদন্ত করা এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে তাঁর চৌকস্ তৎপরতা দেখা যায়।

ওসি মো: আবদুর রহিম সরকার স্কুল-কলেজে কিশোর গ্যাং সংক্রান্ত বিভিন্ন বিশৃঙ্খলা ও অপরাধ রোধে কাউন্সেলিং ও থানায় তরুণদের ডেকে কাউন্সেলিং এবং আইনি পদক্ষেপ নেওয়ার নজির স্হাপন করেছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, তিনি একজন দায়িত্বশীল ও আন্তরিক পুলিশ কর্মকর্তা যিনি এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা সচেষ্ট আছেন। তাঁর নজরদারীতে পুলিশের নিয়মিত অভিযান এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে সেনবাগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইন সবার জন্য সমান এবং অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় একটি নিরাপদ ও মাদকমুক্ত সেনবাগ গড়ে তুলতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

error: Content is protected !!

সেনবাগে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক সাফল্য, নেতৃত্বে ওসি আবদুর রহিম

আপডেট টাইম : ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
মোহাম্মদ আবু নাছের, জেলা প্রতিনিধি, নোয়াখালী :