ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সীমান্ত এলাকায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আরিফুল ইসলাম জয়ঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাগলারহাট চর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মোঃ ওমর আলী (৪৩), পিতা মৃত রহিম উদ্দিন এবং মোঃ মানিক মিয়া (৩৬), পিতা মোঃ বাবুর আলী। পুলিশ সূত্রে জানা যায়, তারা পাগলারহাট এলাকার মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল পাগলারহাটের চর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ভারতীয় ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, দুটি বাটন মোবাইল ফোন এবং ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সীমান্ত এলাকায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

error: Content is protected !!

সীমান্ত এলাকায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট টাইম : ৭ ঘন্টা আগে
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :