ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সিলিং ফ্যানের সাথে ঝুলে ছিল শাহিনের মরদেহ

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের সালথা উপজেলায় নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল মো. শাহীন শেখ (৪০) নামে এক ভ্যানচালকের মরদেহ।
আজ শনিবার   সকালে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার   রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার মুরাটিয়া পোড়াগদী এলাকায় এ ঘটনা ঘটে। শাহীন ওই গ্রামের আব্দুস ছোবাহানের ছেলে বলে জানা যায়।
স্থানীয়রা জানান, শাহীন ঢাকাতে ভ্যানে হকারি করে বিস্কুট ও চানাচুর বিক্রি করতেন। গত বৃহস্পতিবার  তার বাবা মারা যাওয়ায় গ্রামের বাড়িতে আসেন। সে জুয়া খেলায় আসক্ত থাকায় ঋণগ্রস্ত ছিলেন। এছাড়া স্ত্রী পরকীয়ায় আসক্ত ছিলেন বলে সন্দেহ করতেন। পরে এসব বিষয় নিয়ে শুক্রবার সকাল ও দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কয়েকদফা ঝগড়া হলে স্ত্রী তার বাবার বাড়ি নগরকান্দাতে চলে যান। বাড়িতে একা থাকায় রাত সাড়ে ৮ টার দিকে সবার অজান্তে শাড়ি কাপড় দিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন। পরে তাকে উদ্ধার করে পাশের ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা শুক্রবার দিনগত রাত দুইটার দিকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শাহীনের মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, ঋণগ্রস্ত থাকা ও স্ত্রীর পরকীয়া সন্দেহে হতাশাগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করেছেন। তবে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেও বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাজেক অবরোধ: পাঁচ দাবির চারটিতে সমঝোতা, দ্রুত অবরোধ তোলার আশা

error: Content is protected !!

সিলিং ফ্যানের সাথে ঝুলে ছিল শাহিনের মরদেহ

আপডেট টাইম : ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :