ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সিংড়ায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষ: নিহত ২, আহত ২

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় বাসের ধাক্কায় ২ জন মোটরসাইকেল আরোহী নিহত এবং ২ জন আহত হয়েছেন। নিহতরা হলেন বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার খিয়লী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রুবেল (৩০) এবং মঞ্জুরুল আলমের ছেলে নাদিম মাহমুদ (৩২)। আহতদের মধ্যে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার খিয়লী গ্রামের শামসুদ্দিন (৪২) এবং রাজশাহী গামী সেনাদলের এক সেনা সদস্য রয়েছেন।

এ দুর্ঘটনাটি রবিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নিঙ্গইন ও হাইটেক পার্কের মধ্যবর্তী স্থানে ঘটেছে। দুর্ঘটনার সময়, নাটোর হতে বগুড়া অভিমুখে একটি বাস এবং সিংড়া থেকে নাটোরের দিকে ৩ জন মোটরসাইকেল আরোহী যাচ্ছিলেন। পাশাপাশি, বগুড়া হতে রাজশাহীর পথে বাংলাদেশ সেনাবাহিনীর ৪টি গাড়িও যাচ্ছিল।

এ সময়, নাটোর হতে বগুড়া গামী অজ্ঞাত বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, যার ফলে মোটরসাইকেল আরোহী তিনজন ছিটকে পড়েন। এক ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়ির নিচে চাপা পড়ে। সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধারের জন্য এগিয়ে আসেন, তবে উদ্ধারকাজ চলাকালীন এক সেনা সদস্যও আহত হন।

বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় লোকজন আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত অপর মোটরসাইকেল আরোহী বর্তমানে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সিংড়ায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষ: নিহত ২, আহত ২

আপডেট টাইম : ০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :