ফরিদপুরের আলফাডাঙ্গার সদর ইউনিয়নের একই গ্রামে সিঁধ কেটে একরাতে লক্ষাধিক টাকার মালপত্র চুরি করেছে চোরের দল। শনিবার গভীররাতে উপজেলার সদর ইউনিয়নের নাওরা মিঠাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায়, শনিবার রাতে কোন এক সময়ে চোরের দল উপজেলার নাওরা মিঠাপুর গ্রামের ফারুক তালুকদার, জাবেদ খাঁ, ইছহাক মোল্লা ও গিয়াস মোল্লার বসতঘর সিঁধ কেটে বসতঘরে প্রবেশ করে। চোরের দল এসব ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ও ব্যবহৃত গৃহস্থালি জিনিসপত্রসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। ঘটনা সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. রফিক তালুকদার। ওসি মো.ওয়াহিদুজ্জামান জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরের আলফাডাঙ্গার সদর ইউনিয়নের একই গ্রামে সিঁধ কেটে একরাতে লক্ষাধিক টাকার মালপত্র চুরি করেছে চোরের দল। শনিবার গভীররাতে উপজেলার সদর ইউনিয়নের নাওরা মিঠাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, শনিবার রাতে কোন এক সময়ে চোরের দল উপজেলার নাওরা মিঠাপুর গ্রামের ফারুক তালুকদার, জাবেদ খাঁ, ইছহাক মোল্লা ও গিয়াস মোল্লার বসতঘর সিঁধ কেটে বসতঘরে প্রবেশ করে।
চোরের দল এসব ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ও ব্যবহৃত গৃহস্থালি জিনিসপত্রসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। ঘটনা সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. রফিক তালুকদার।
ওসি মো.ওয়াহিদুজ্জামান জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।