ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথা উপজেলা ছাত্রলীগ সভাপ‌তির দ্রুত বিচা‌রের দা‌বি‌তে সংবাদ স‌ম্মেলন অনুষ্ঠিত

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলা ছাত্রলীগের সভাপ‌তি রায়‌মোহন কুমার রা‌য়ের দ্রুত বিচা‌রের দা‌বি‌ত‌ে সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
গত শুক্রবার এক ক‌লেজ ছাত্রী‌কে ইভটি‌জিং করার প্রতিবাদ করায় ক‌লেজ ছাত্রীর বাবা, কাকা, কাকা‌তো ভাই‌য়ের উপর হামলা চা‌লি‌য়ে আহত করে উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি রায়‌মোহন ও তার সমর্থ‌কেরা। ভুক্ত‌ভো‌গি সেই ক‌লেজ ছাত্রীর প‌রিবা‌রের সদস‌্যরা উপ‌স্থিত হ‌য়ে সোমবার   বিকা‌লে স্থানীয় সংবাদ পত্র অ‌ফি‌সে এই সংবাদ স‌ম্মেলন ক‌রে।
সংবাদ স‌ম্মেল‌নে ভুক্ত‌ভোগী ঐ ক‌লেজ ছাত্রীর কাকাত ভাই ছাত্রলীগ কর্মী প্রণব পাল লিখিত বক্তব্যে ব‌লেন, গত শুক্রবার আমার কাকত বোনকে উত‌্যক্ত করার প্রতিবাদ করায় আমার বাবা, কাকা, ছোট ভাই পিজুস পাল আহত হ‌লে সালথা থানা পু‌লিশ ও স্থানীয়‌দের দ্রুত পদ‌ক্ষে‌পের কার‌নে আমরা বড় ধর‌ণের ক্ষয়-ক্ষ‌তি থে‌কে বেঁচে যাই। এরপর সালথা থানা পু‌লিশ তাৎক্ষ‌নিক ব‌্যবস্থা নি‌য়ে ঐ‌দিনই মামলা নি‌লে ছাত্রলীগ সভাপ‌তি রায়‌মোহন গা ঢাকা দেয়।
বর্তমা‌নে উপ‌জেলা ছাত্রলীগ সভাপ‌তি রায় মোহ‌নের প্রভাব খা‌টি‌য়ে মামলা তু‌লে নি‌তে তার সমর্থ‌ক ও প‌রিবা‌রের সদস‌্যরা বি‌ভিন্নভা‌বে হুম‌কি দি‌চ্ছে। নি‌জে‌রা আত‌ঙ্কে আ‌ছে এই কথা ব‌লে তি‌নি আওয়ামীলীগ সরকা‌রের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা, স্থানীয় সংসদ সদস‌্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, ফ‌রিদপু‌রের পু‌লিশ সুপার এবং সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কা‌ছে আকুল আ‌বেদন ক‌রে অ‌ভিযুক্ত উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি রায়‌মোহন ও তার ক‌্যাডার বা‌হিনী‌কে দ্রুত গ্রেফতার ক‌রে আই‌নের আওতায় আনার জোর দা‌বি জানান।
এছাড়াও ফ‌রিদপুর জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ‌কে রায়‌মোহ‌নের বিরু‌দ্ধে সাংগঠ‌নিক ব‌্যবস্থা নেওয়ার অনু‌রোধ জানান। এসময় তারা সালথা থানা পু‌লিশ ও স্থানীয় সাংবা‌দিক‌দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন।
সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন, ভুক্ত‌ভো‌গি ক‌লেজ ছাত্রীর বাবা জীবন কুমার পাল, কাকা প্রাণ কুমার পাল, সনাতন কুমার পাল, কাকাতো ভাই প্রণব কুমার পাল, পিষুস কুমার পাল প্রমূখ। এছাড়াও স্থানীয় সাংবা‌দিকবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ ৪ আসামির রায় বৃহস্পতিবার

error: Content is protected !!

সালথা উপজেলা ছাত্রলীগ সভাপ‌তির দ্রুত বিচা‌রের দা‌বি‌তে সংবাদ স‌ম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :