ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে সালথা থানা চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা শুরু হয়। সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাড়ে ৭টায় উপজেলা পরিষদের চত্বর থেকে একটি স্বাধীনতা র‍্যালি বের হয়ে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী (এমপি) মাননীয় সংসদ উপনেতা বাংলাদেশ জাতীয় সংসদ এর পক্ষে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এরপর পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, সালথা থানা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিস্ট্রার অফিস, সালথা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাব, আওয়ামী যুবলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, সালথা সরকারি কলেজসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৮টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালথা উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন জাতীয় সংগীত পরিবেশন। বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, মৎস্য অফিসার রাজীব রায়, প্রকৌশল মোঃ তৌহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, নির্বাচন অফিসার মোঃ তেলায়ত হোসেন, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আওয়ামী যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্লা, সেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, ছাত্রলীগের সভাপতি রায়মোহন রায় প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বেগম জিয়া জীবিত থাকলে গুপ্ত স্লোগানের কী হতো

error: Content is protected !!

সালথায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

আপডেট টাইম : ০১:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :