ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় আ”লীগের দুগ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত, বসতঘর ভাংচুর ও লুটপাট

ফরিদপুরের সালথায় আওয়ামীলীগের দুগ্রুপের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১৫জন আহত, বসতঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) রাতে উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি ও খোয়ার গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষচলাকালে অন্তত ১৬টি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১৫ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ও ১টি সাউন্ড গ্রেনেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গ্রাম্য দলাদলি ও দলীয় প্রভাব বিস্তার নিয়ে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হাসান খান( সোহাগ) এর সমর্থক সেনহটি গ্রামের কবির মল্লিক ও তার প্রতিপক্ষ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ওয়াদুদ মাতুব্বরের সমর্থক আমিনুর ইসলামের সাথে দীর্ঘদিন ধরে রিবোধ চলে আসছিল।

আরও পড়ুনঃ শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে – এমপি নিক্সন চৌধুরী

এরই জের ধরে গতকাল সোমবার রাতে কবির মল্লিকের সমর্থক জালাল উদ্দীন ও মুন্ন শেখ গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ বাজারের চা খেতে গেলে তাদের উপর অতর্কিত হামলা করে আমিনুর ইসলামের সমর্থক খবির ও নিজাম । এই হামলার খবর এলাকায় মুহুর্তের ছড়িয়ে গেলে উভয় গ্রুপের শতশত লোকজন দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, ভেলা, শরকি, টেটা ও ইটের টুকরো নিয়ে স্থানীয় মাঠের মধ্যে জড়ো হয়। একপর্যায় তারা রাতেই সংঘর্ষে লিপ্ত হয়। উভয় পক্ষের দেশীয় এই অস্ত্রসস্ত্র নিয়ে চলে কয়েক ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া। পরে এ সংঘর্ষে আশপাশের কয়েক গ্রামের মানুষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অংশ নেয়। সংঘর্ষের সময় ১৬টি বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে উত্তেজিত সংঘর্ষকারীরা। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।

খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষকারীদের ইটের আঘাতে ও হামলায় সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশের ছোড়া গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছে।

সালথা থানার চার্জ অফিসার গোলাম মোন্তাছির মারুফ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে শর্টগানের ১৫ রাউন্ড গুলি ও ১টি সাউন্ড গ্রেনেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এলাকার পরিবেশ এখন শান্ত অবস্থা বিরাজ করছে। তবে ফের সংঘর্ষেও আশঙ্কায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এমপিদের খুশি করতে বরাদ্দ বাড়ছে ৪০০০ কোটি টাকা

error: Content is protected !!

সালথায় আ”লীগের দুগ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত, বসতঘর ভাংচুর ও লুটপাট

আপডেট টাইম : ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :