ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

বর্ষিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ আ’লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক সংসদ উপনেতা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথায় মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ আছর সৈয়দা সাজেদা চৌধুরীর নিজ বাসভবন সালথা উপজেলার রসুলপুর “হামিদ মঞ্জিলে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন সাজেদা চৌধুরীর ছোট ছেলে, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন বাহিরদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মোঃ আকরাম আলী (ধলা হুজুর)।

এ সময় সাজেদা চৌধুরীর স্মৃতিচারণ করে বক্তব্য দেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শামিম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, যুগ্ম সাধারন সম্পাদক ঝর্ণা হাসান, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া প্রমূখ।

এছাড়াও এ সময় জেলা আওয়ামী লীগ, সালথা ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৮৭ বছর বয়সে মারা যান এ বর্ষীয়ান রাজনীতিবিদ ও জাতীয় সংসদের উপনেতা।

সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৩৫ সালের ৮ মে মাগুরায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম সৈয়দ শাহ হামিদ উল্লাহ এবং মাতা সৈয়দা আছিয়া খাতুন। তাঁর স্বামী ছিলেন ভাষা সৈনিক ও বীমা ব্যক্তিত্ব প্রয়াত গোলাম আকবর চৌধুরী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সৌদিতে ফ্লাইট চলাচলে সীমাবদ্ধতা, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

error: Content is protected !!

সালথায় সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
এফ.এম আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :