ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় ছাগলে গাছের ছাল খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় ১জন নিহত

ফরিদপুরের সালথায় ছাগলে মেহগনি গাছের ছাল খাওয়া নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে মতিয়ার রহমান( তাঁরা) মোল্লা (৫০) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাঁরা মোল্লা ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের প্রতিবেশি রশিদ মোল্লার (পাচু) এর ছেলে দেলোয়ার মোল্লার বাগানের মেহগনি গাছের ছাল খেয়েছে ছাগলে। তখন ওই গ্রামের ওহাব মোল্লার ছেলে সজল মোল্লা (২২) মেহগনি গাছের ছাল খাওয়া দেখতে পেয়ে অতিউৎসাহী হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে প্রতিবেশী তাঁরা মোল্লা ঘটনা স্থলে এসে সজল কে গালিগালাজ করা বন্ধ করতে বললে সজলের সাথে তাঁরা মোল্লার কথা কাটাকাটি হতে থাকে।

কথা কাটাকাটির শব্দ শুনে এক দলভুক্ত রশিদ মোল্লা (পাচু) এর ছেলে ইলিয়াস মোল্লা (৪০) ও সবুর মোল্লা (৩৫) এগিয়ে এসে সজলের সাথে জোট বেধে তাঁরা মোল্লার সাথে কথা-কাটাকাটির চলাকালীন সময়ে তাঁরা মোল্লাকে লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়ে মাটি পরে যায়। তাকে আহত করে ঘটনা স্থল থেকে তারা ৩জন পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে, এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাজেক অবরোধ: পাঁচ দাবির চারটিতে সমঝোতা, দ্রুত অবরোধ তোলার আশা

error: Content is protected !!

সালথায় ছাগলে গাছের ছাল খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় ১জন নিহত

আপডেট টাইম : ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :