ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সাবেক এমপির বাড়িতে বোমা হামলা মামলায় দুজনের যাবজ্জীবন

কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক সংসদ সদস্যের বাড়িতে বোমা হামলা করে দুজনকে হত্যার মামলায় দুজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। এ মামলায় চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরের দিকে কুষ্টিয়ার বিশেষ দায়রা ও জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে দন্ডপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জামিররুল ইসলাম ওরফে মরু (৫০) ও জাহিদুল ইসলাম ওরফে বোমা জাহিদ (৫৫)। মরু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চামনাই গ্রামের মৃত বিদ্যান আলীর ছেলে এবং বোমা জাহিদ একই উপজেলার গোপিনাথপুর গ্রামের শাহাদাৎ আলীর ছেলে।

আরও পড়ুনঃ সাঙ্গ হলো কুষ্টিয়ার সাধু সঙ্গ

অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার চার আসামিকে খালাস দিয়েছেন। তারা হলেন আব্দুল সালাম ডিকেন, মিন্টু, রুহুল আমীন এবং আব্দুল্লাহ আল মামুন প্রিন্স।

আদালত সূত্রের সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১৩ নভেম্বর তৎকালীন এমপি ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দীন রাত সাড়ে ৮টার দিকে তার বসার ঘরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছিলেন। এ সময় বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আফাজ উদ্দিনসহ বেশ কয়েকজন আহত হন। ওই দিনই আফাজ উদ্দিনের ছেলে এজাজ আহাম্মেদ মামুন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনের নামে দৌলতপুর থানায় একটি মামলা করেন।

দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ৩ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত এ মামলায় ১৯ সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে ২৯ মার্চ রায় ঘোষণার দিন ধার্য করেন। ধার্য তারিখে বিচারক আসামিদের শাস্তির আদেশ দেন।

আইনজীবী অনুপ কুমার নন্দী বলেন, এমপির বাড়িতে বোমা হামলা করে দুজনকে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় দুজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় চারজনকে খালাস দেওয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

সাবেক এমপির বাড়িতে বোমা হামলা মামলায় দুজনের যাবজ্জীবন

আপডেট টাইম : ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :