ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সাংবাদিক রোস্তম মল্লিকের উপর হামলা অবস্থা আশংকাজনক

মাগুরার অন্যতম সিনিয়র সাংবাদিক, দৈনিক আজকের সংবাদ পত্রিকার প্রতিনিধি ও অপরাধজগৎ পত্রিকার সম্পাদক, বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক রোস্তম মল্লিকের উপর আজ ২৫ এপ্রিল মঙ্গলবার আনুমানিক ১৫ থেকে ২০ জনের একটি সঙ্গবদ্ধ সন্ত্রাসীচক্র মাগুরার কলেজ পাড়ার ফুড ক্যাফে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় তার উপর অতর্কিত হামলা চালায়।
এই হামলায় রোস্তম মল্লিকের একটি হাত ও একটি পা ভেঙে যায় এবং মাথায় প্রচন্ড জোরে রড ও হকিস্টিক দিয়ে আঘাত করার ফলে মাথা ফেটে  রক্তক্ষরণ হয়। স্থানীয়রা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকাতে স্থানান্তর করা হয়।
সাংবাদিক রোস্তম মল্লিক জানান তার কলমকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য একটি মহল পরিকল্পিত ভাবে তার উপর এই হামলা চালিয়েছে।  রোস্তম মল্লিকের স্ত্রী জানান ফুড ক্যাফে রেস্টুরেন্টে একটি অনুষ্ঠান ছিল। রাত ১০টার দিকে আমন্ত্রিত মেহমানরা চলে যাওয়ার পরে ১৫/২০ জনের একটি দল প্রথমে তাকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করে।
পরে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা লক্ষ্য করে আঘাত করতে থাকে। এক সময় রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে গেলে তার ছোট মেয়ে বাবাকে রক্ষার জন্য এগিয়ে আসলে তাকেও রড দিয়ে আঘাত করে হাত ভেঙ্গে ফেলা হয়। বর্তমানে রোস্তম মল্লিকের অবস্থা আশংকাজনক, তিনি দেশবাসীদের কাছে দোয়া চেয়েছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সদরপুরে ডেঙ্গু প্রতিরোধ ও নতুন কুঁড়ি স্পোর্টস নিয়ে জেলা তথ্য অফিসের প্রচার

error: Content is protected !!

সাংবাদিক রোস্তম মল্লিকের উপর হামলা অবস্থা আশংকাজনক

আপডেট টাইম : ১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি :