সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মাগুরায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন করেছেন মাগুরা সাংবাদিক ইউনিয়ন।আজ রবিবার বেলা ১২ টায় মাগুরা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য প্রদান করেন, মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আশরাফুল আলম সাগর, সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন একরাম, সাংবাদিক ফারুক আহমেদ, সাংবাদিক এম ফেরদৌস রেজা প্রমূখ।এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা নাদিম হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আরও পড়ুনঃ দিল্লিতে হাইকমিশনার : উত্তর-পূর্ব ভারত শেখ হাসিনার জন্যই শান্তিতে উল্লেখ্য, নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বাংলানিউজ-টোয়েন্টিফোরের জামালপুর করেসপন্ডেন্ট ও একটি বেসরকারি টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি বকশিগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের আবদুল করিমের ছেলে।
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন করেছেন মাগুরা সাংবাদিক ইউনিয়ন।আজ রবিবার বেলা ১২ টায় মাগুরা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য প্রদান করেন, মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আশরাফুল আলম সাগর, সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন একরাম, সাংবাদিক ফারুক আহমেদ, সাংবাদিক এম ফেরদৌস রেজা প্রমূখ।এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা নাদিম হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বাংলানিউজ-টোয়েন্টিফোরের জামালপুর করেসপন্ডেন্ট ও একটি বেসরকারি টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি বকশিগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের আবদুল করিমের ছেলে।