ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

নাদিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকরা। এ হত্যার বিচার না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

শুক্রবার (১৬ জুন) সকাল ১০টায় কুষ্টিয়া প্রেসক্লাবের ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি গোলম মওলা, কোষাধ্যক্ষ এম লিটন উজ জামান, বাংলাভিশন টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, সময় টিভির জেলা প্রতিনিধি এসএম রাশেদ, দৈনিক সাগরখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মহাম্মদ আলী জোয়ার্দ্দার, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, বাংলাদেশ বেতারের প্রতিনিধি দেলোয়ার মানিক, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন এবং বাংলানিউজটোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জাহিদ হাসান।

মানববন্ধনে অনেকের মধ্যে দৈনিক হাওয়া পত্রিকার নির্বাহী সম্পাদক শেহাব উদ্দীন, ডেইলি সান পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি রেজাউল করিম রেজা, দৈনিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, বিজয় টিভির কুষ্টিয়া প্রতিনিধি রিয়াজুল ইসলাম সেতু, সংবাদ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম ইভান, কুষ্টিয়া দর্পণপত্রিকার স্টাফ রিপোর্টার আসলাম আলী, বাংলাদেশের খবর পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি আরিফুজ্জামান, বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি সুজন আহম্মেদ, পরিবর্তন ডটকমের মেজবা উদ্দিন পলাশ, ব্রেকিংনিউজ ডটকম ডটবিডির কুষ্টিয়া প্রতিনিধি খালিদ সাইফুল, কুষ্টিয়া দর্পণের স্টাফ রিপোর্টার আবীর হাসান স্বাধীন, কুষ্টিয়া পোস্ট এর স্টাফ রিপোর্টার নাইমুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা পার্সন এসআই সুমন, নিউজটোয়েন্টিফোরের ক্যামেরা পার্সন আরাফাত আলী, কুষ্টিয়ার খবরের স্টাফ রিপোর্টার আলামিন হোসেনসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে আর কত সাংবাদিক হত্যার শিকার হবেন? গুটি কয়েক সন্ত্রাসীর কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আজ পর্যন্ত সাংবাদিকদের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় একের পর এক সাংবাদিকরা হত্যার স্বীকার হচ্ছেন। জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।

বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় জড়িত থাকায় এখন পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ। নিহত সাংবাদিকের মরদেহ রাতে তার নিজবাড়ি গরুহাটিতে নেওয়া হয়।

নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বাংলানিউজটোয়েন্টিফোরের জামালপুর করেসপন্ডেন্ট ও একটি বেসরকারি টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ছিলেন।

বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্ম নিয়ে নিউজ করার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছেন নাদিমের স্বজনরা।

মৃত্যুর আগে নাদিম নিজেও হামলার শঙ্কা প্রকাশ করেছিলেন। এর আগে গত ১০ মে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে নিয়ে সংবাদ সম্মেলন করেন তার দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিন। এ নিয়ে বাংলানিউজে ‘দুইবার বিয়ের পরও সন্তান-স্ত্রীকে অস্বীকার করছেন ইউপি চেয়ারম্যান!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

পরে ১৪ মে তার স্ত্রীর বক্তব্য নিয়ে ‘আমি আমার স্বামী চাই, একসঙ্গে সংসার করতে চাই’ শিরোনামে বাংলানিউজে আরও একটি সংবাদ প্রকাশিত হয়।

পরে ২০ মে সাবিনা ইয়াসমিন তার স্বামী মাহমুদুল আলম বাবুকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার অথবা পদ থেকে তার অব্যাহতি চেয়ে আবেদন করেন। বাবু জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ নিয়েও বাংলানিউজে ‘আ.লীগ থেকে স্বামীর বহিষ্কার চেয়ে স্ত্রীর আবেদন’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন

error: Content is protected !!

সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :