ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সাংবাদিকদের জন্য সুখবরঃ ইসি বাতিল করল অনলাইন জটিলতা, এখন থেকে সরাসরি কার্ড ও স্টিকার সংগ্রহ

প্রত্যাশা ডেস্ক রিপোর্টঃ

ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংবাদ সংগ্রহে নিয়োজিত গণমাধ্যমকর্মীদের জন্য বড় স্বস্তির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনে অনলাইন আবেদন প্রক্রিয়া বাতিল করে এখন থেকে সশরীরে বা ম্যানুয়ালি কার্ড ইস্যু করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন।

বৃহস্পতিবার ( ২৯ জানুয়ারী ) বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, অনলাইন আবেদন ব্যবস্থায় তৈরি হওয়া প্রযুক্তিগত জটিলতা ও সাংবাদিকদের ভোগান্তি দূর করতেই এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, খুব শিগগিরই ম্যানুয়ালি কার্ড ইস্যু করার বিস্তারিত প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তবে যারা ইতোমধ্যে অনলাইনে সফলভাবে আবেদন করেছেন, তাদের আবেদন যথাযথভাবেই প্রক্রিয়াধীন থাকবে। আর যারা এখনো আবেদন করতে পারেননি বা অনলাইন পোর্টালে সমস্যার সম্মুখীন হয়েছেন, তাদের নতুন করে অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। তারা সরাসরি নির্বাচন ভবনে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কার্ড সংগ্রহ করতে পারবেন।

প্রথমদিকে স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে অনলাইনে আবেদন পদ্ধতি চালু করা হলেও সাংবাদিক নেতারা অভিযোগ করেন যে, ইসির পোর্টালটি ব্যবহারবান্ধব নয় এবং কারিগরি ত্রুটির কারণে মাঠ পর্যায়ের অনেক সাংবাদিক আবেদন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিষয়টি নিয়ে সাংবাদিক সংগঠনগুলোর চাপ ও দাবির মুখে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম নাসির উদ্দিন দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এদিকে সাংবাদিক নেতারা আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে সমস্যার স্থায়ী সমাধানের আল্টিমেটাম দিয়েছিলেন। সেই সময়সীমার আগেই কমিশন সিদ্ধান্ত পরিবর্তন করায় সাংবাদিক মহলে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে।

নির্বাচনের মাঠে সঠিক ও নিরপেক্ষ তথ্য তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছে কমিশন। সংশ্লিষ্ট মহলের মতে, এই সিদ্ধান্ত অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করবে এবং নির্বাচনী সংবাদ সংগ্রহের পরিবেশ আরও সহজ ও স্বচ্ছ করবে।

বিশ্লেষকদের মতে, ইসির এই পদক্ষেপ একটি অবাধ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার পথে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সাংবাদিকদের জন্য সুখবরঃ ইসি বাতিল করল অনলাইন জটিলতা, এখন থেকে সরাসরি কার্ড ও স্টিকার সংগ্রহ

আপডেট টাইম : ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
প্রত্যাশা ডেস্ক রিপোর্ট :