ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সরকারি কলেজের গাছ বিক্রি করলেন অধ্যক্ষ! 

  • ফরিদপুর অফিসঃ
  • আপডেট টাইম : ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • ৩১১ বার পঠিত
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অবস্থিত আলফাডাঙ্গা সরকারি কলেজের অফিসের সামনের দুটি বড় আমগাছ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঠুনকো অজুহাতে বিক্রি করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। গরমে ছায়া প্রদানকারী গাছ দুটি কাটায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
জানা যায়, আলফাডাঙ্গা সরকারি কলেজের ভেতরে অফিস কক্ষের সামনে অবস্থিত বৃহদাকার দুটি পুরনো আম গাছ কেটে ফেলা হচ্ছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে খোরশেদুল আলম দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঠুনকো অজুহাতে গাছ দুটি কেটে ফেলেন। শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে ওই গাছের নিচে দাঁড়িয়ে বিশ্রাম নিত। এছাড়া গাছ দুটি কলেজের শোভাবর্ধনও করতো।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী এবং কলেজের শিক্ষক জানান, প্রচণ্ড গরমে ছায়া প্রদান করতো গাছ দুটি। অথচ ঠুনকো অজুহাতে গাছ দুটি কেটে ফেলা হল।
এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদুল আলম বলেন, গাছ দুটির পাশে কলেজের উন্মুক্ত ডায়াস (মঞ্চ)। ওই মঞ্চে কোন অনুষ্ঠান হলে গাছের কারণে স্থান সংকুলান হতো না। এজন্য শিক্ষক কাউন্সিলের মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক রেজুলেশন করে গাছ দুটি কাটা হয়েছে। তিনি আরো বলেন, আগের অধ্যক্ষই গাছ দুটি কাটার সিদ্ধান্ত নিয়েছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সরকারি কলেজের গাছ বিক্রি করলেন অধ্যক্ষ! 

আপডেট টাইম : ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
ফরিদপুর অফিসঃ :