ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুর বিএনপির আহ্বায়ক কমিটির স্থগিতাদেশ প্রত্যাহারে স্বস্তি

মোঃ নুরুল ইসলামঃ

ফরিদপুর সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করায় সদরপুর বিএনপিতে স্বস্তি ফিরে এসেছে। স্থাগিতাদেশ প্রত্যাহার খবর ছড়িয়ে পড়লে সদরপুর বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়। পাশাপাশি সামাজিক যোগাযোগ সোস্যাল মিডিয়ায়ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ পত্রাদেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয় ইতোপূর্বে ফরিদপুর জেলাধীন সদরপুর উপজেলা বিএনপির কমিটির স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে সদরপুর উপজেলা বিএনপির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হবে।

বিএনপির ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মিসেস শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম ও ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব স্বপন কিবরিয়া বরাবরে ঐ চিঠির অনুলিপি দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সনের ২৬ জানুয়ারী কাজী বদরুতজামান বদুকে আহ্বায়ক ও মোঃ তরিকুল ইসলাম কবিরকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি দেয় সেন্ট্রাল বিএনপি। কিছুদিন পর ঐ কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে স্থগিত করা হয়। পরবর্তীতে, ২০ মার্চ একই কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

এ ব্যাপারে সদরপুর বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু বলেন, আমি জাতীয়তাবাদী আদর্শের মানুষ। দীর্ঘদিন বিএনপির রাজনীতি করি। জীবনের উপর দিয়ে ঝড়ঝাপ্টা কম যায়নি। কিন্তু দলের দুঃসময়ে কাজ করেছি। আগামীতেও কাজের ধারা অব্যাহত রাখবো। স্থাগিত প্রসঙ্গে, দলের স্বিদ্ধান্তকে স্বাগত জানাই। এতে করে আমাদের জাতীয়তাবাদের শক্তি আরও উজ্জীবিত হবে।

সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা বলেন, অন্যায়,নির্যাতন ও কারাভোগের শিকার হয়েছি দলের দুঃসময়ে। অপরাধ ছিলো শুধু বিএনপি করি বলে। আজ দল থেকে মূল্যায়িত হচ্ছি। আগামীতে দলের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবো। তিনি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এল ক্লাসিকোতে বাজিমাত করতে মরিনিওর বিশেষ পরিকল্পনা

error: Content is protected !!

সদরপুর বিএনপির আহ্বায়ক কমিটির স্থগিতাদেশ প্রত্যাহারে স্বস্তি

আপডেট টাইম : ০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :