ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরের সদরপুর উপজেলার ৯ রশি গ্রামের মানোয়ার তালুকদারের (২৮) উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
আজ সোমবার  সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মামলা সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতা জের ধরে বিবাদীগন গত ৭ মার্চ সকাল আনুমানিক ৯টার সময় নয়রশি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চায়ের দোকানের সামনে পূর্ব পরিকল্পিত ভাবে টেঁটা, রামদা, ছ্যানদা, লোহার রড ইত্যাদিসহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মানোয়ার এবং তার মা ও বড় ভাইকে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে।  গালিগালাজ করতে নিষেধ করলে একপর্যায়ে বিবাদী আলমগীর দেওয়ানের হাতে থাকা টেঁটা দিয়া মানোয়ারকে কোপ দিয়ে গুরুতরভাবে রক্তাক্ত জখম করে। আহত মানোয়ারকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কলেজে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তর করেন।
ঘটনার পরেরদিন (৮ মার্চ) আহত মানোয়ের বড় ভাই আনোয়ার বাদী হয়ে সদরপুর থানায় আলমগীর দেওয়ান,  শাজাহান দেওয়ান, মুরাদ দেওয়ান,  জাকির দেওয়ান ও শাহিন দেওয়ান সহ মোট ১০ জনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সন্ত্রাসী হামলার প্রতিবাদে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আঃ রব, সাবেক ইউপি সদস্য মজিবর তালুকদার, আবু ভুইয়া, মোতালেব পেয়াদা, আবু বকর সিদ্দিক পেয়াদা, জামাল তালুকদার, আরজু মুন্সি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সন্ত্রাসীদের বিচারের দাবিতে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে শাস্তির জোর দাবি জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার আলোচনা

error: Content is protected !!

সদরপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :