ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে ফারিয়া আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফরিদপুর সদরপুর উপজেলায় ফার্মাসিটিক্যাল অ্যাসোসিয়েশন (ফারিয়া) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে বাইশ রশি শিব সুন্দরী একাডেমি মাঠে মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় সদরপুর ফারিয়া সিনিয়র একাদশকে জুনিয়র একাদশ চার উইকেটে পরাজিত করে।

প্রথমে টসে জিতে জুনিয়র একাদশের ক্যাপ্টেন মোঃ শহিদুল ইসলাম বোলিং করার সিদ্ধান্ত নেন। মোঃ মামুন অর রশিদের নেতৃত্বে সিনিয়র একাদশ ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে ১২৫ রানের বড় ইনিংস দাঁড় করে, সিনিয়র একাদশের পক্ষে সর্বোচ্চ রান করেন মোহাম্মদ বাবু তিনি ৪১ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন।

জবাবে জুনিয়র একাদশ প্রথম ওভার থেকে চড়াও হয়ে খেলতে থাকে। মোঃ শুভ, মোহাম্মদ খাইরুল ইসলাম, মোহাম্মদ রাসেলের নান্দনিক ব্যাটিং এ ১৩ ওভার দুই বলে লক্ষ্যে পৌঁছা যায়, জুনিয়র একাদশের পক্ষে সর্বোচ্চ রান করেন মোঃ শুভ -২৮, ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার পান সিনিয়র একাদশের ডেল্টা ফার্মার মোহাম্মদ গিয়াস উদ্দিন তিনি ব্যাট হাতে ১৫ রান এবং তিন ওভার বল করে ১২ রান দিয়ে তিনটি উইকেট লাভ করেন।

খেলায় প্রধান অতিথি হিসেবে ট্রফি বিতরণ করেন দৈনিক তৃতীয় মাত্রা সাংবাদিক এস এম মামুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা ঔষুধ কোম্পানিতে চাকরি করে তারা শিক্ষিত স্মার্ট, তারা বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমীর চক্রবর্তী, মিহির মল্লিক, মিরাজুল ইসলাম, সুমন চক্রবর্তী, শহিদুল ইসলাম, মোহাম্মদ বাবু, মানিক মিয়া, আকরাম হোসেন, আজিজুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ হাবিব, প্রতাপ মন্ডল, মোঃ মনিরুজ্জামান, মোঃ আফসারসহ সদরপুরের সকল ফার্মাসিটিক্যালের সদস্যবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সদরপুরে ফারিয়া আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :