ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে ধর্ষণ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পালাতক আসামী গ্রেফতার

ফরিদপুরের সদরপুরে ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পালাতক আসামী চুন্নু মাতুব্বর (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । গত সোমবার (২১ আগস্ট) রাতে কুমিল্লার জেলার চান্দিনা উপজেলার কালিয়াচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদরপুর পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃত চুন্নু উপজেলা সদর ইউনিয়নের চর ব্রাহ্মণদী গ্রামের রহিম মতুব্বরের ছেলে।

জানা যায়, ২০১২ সালে একই গ্রামের হারুন মুন্সীর মেয়ে রাসিদা আক্তারকে(২৬) প্রাইভেট পড়াতে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে হত্যা করে চুন্নু। এ ঘটনায় ধর্ষিতার ভাই আলমগীর হোসেন বাদী হয়ে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-১,তারিখ: ০৮-০২-২০১২) করেন। পরবর্তীতে ওই মামলায় ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করে।

সদরপুর থানার পুলিশ পরিদর্শক (এস আই) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমারা গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লায় অভিযান চালিয়ে চুন্নু মাতুব্বরকে গ্রেপ্তার করেছি। চুন্নু নারী ও শিশু নির্যাতন দমন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অনুমতির প্রয়োজন নেই, জুতাসহ প্রবেশ করুন: ইউএনও কার্যালয়ের ব্যতিক্রমী বার্তা

error: Content is protected !!

সদরপুরে ধর্ষণ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পালাতক আসামী গ্রেফতার

আপডেট টাইম : ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
মোঃ হুমায়ুন কবির, (সদরপুর) ফরিদপুর প্রতিনিধি :