ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে তাপমাত্রা কমছে, প্রকৃতিতে এসেছে শীতের আমেজ

হেমন্তের শুরুতেই ফরিদপুরের সদরপুরে শীতের আমেজ শুরু হয়েছে। ইতিমধ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে। কার্তিক মাস সবে শুরু হয়েছে। এরই মধ্যে গ্রামীণ জনপদে বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। বিকেল শেষে সন্ধ্যা হতেই আবছা কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে প্রকৃতি। সকালে ঘাসের শিশির জানান দিচ্ছে শীত আসছে। ভোরে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চার পাশ।
লতাপাতা, ধানের পাতা আর ঘাষে চকচক করছে ভোরের শিশির। সারা দিন একটু গরম অনুভূতি হলেও দুপুরের পর রোদের তাপমাত্রা দিচ্ছে উষ্ণতার অনুভব। সন্ধ্যার পরেই শুরু হয় শীতের আমেজ। গত কয়েক দিন ধরেই ভোর রাত থেকে ঘন কুয়াশা দেখা দিচ্ছে।
এ সময় মহাসড়কগুলোতে যানবাহন কিছুটা হলেও ধীর গতিতে চলাচল করতে দেখা যায়। এ জেলায় দিনে গরম থাকলেও ভোরে ও সন্ধ্যায় হালকা কুয়াশা পড়ছে। ইতিমধ্যে গরিব ও অভাবী মানুষগুলো পুরোনো কাঁথা ও লেপতোশক নতুন করে সেলাই করে শীতের প্রস্তুতি নিচ্ছেন। রাতে সব বয়সি মানুষের শরীরে কাঁথা ও হালকা কম্বল জড়াতে হচ্ছে।
শীতের সঙ্গে সঙ্গে আগাম সবজি চাষ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন জেলার সদরপুর উপজেলার প্রান্তিক চাষিরা। মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টম্যাটো, লালশাকসহ বিভিন্ন শীতকালীন সবজির আগাম চাষাবাদ করেছেন। এ বছর আগাম শীত এসে যাওয়ায় অনেকের আশঙ্কা, পুরো শীত মৌসুমে এর তীব্রতা বেড়ে যাবে। এ অঞ্চলে আগাম শীতের দেখা পাওয়ায় পুরো শীতকাল আসা মাত্রই শীতের তীব্রতা বেড়ে যাবে বলে স্থানীয়রা জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ই–রিকশা কোথায় চলবে, কোথায় নিষেধ, কত গতিতে চলতে পারবে—নতুন বিধিমালা কী বলছে

error: Content is protected !!

সদরপুরে তাপমাত্রা কমছে, প্রকৃতিতে এসেছে শীতের আমেজ

আপডেট টাইম : ১১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :