ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে কিশোর গ্যাংএর নেতৃত্বে ঘরবাড়ি ভাংচুর লুটপাট

ফরিদপুরের সদরপুরে কিশোর গ্যাংদের হামলায় ঘরবাড়ি ভাংচুর, লুটপাটের একাংশ।

সদরপুরে কিশোর গ্যাংদের হামলায় ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও এলাকায় অ¯্র মহড়া করে তুষার(১৭) নামের এক কিশোরকে হত্যার হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড়ধরণের সংঘর্ষ বেধে হতাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা সদর ইউনিয়নের ৯রশি গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় সদরপুর ষ্টেডিয়াম মাঠ এলাকায় ৯ রশি গ্রামের পিয়াস নামের এক কিশোরের মোটর সাইকেল চুরির ঘটনা নিয়ে একই উপজেলার ২২রশি গ্রামের সানি (১৭) নামের এক কিশোরের কথা কাটাকাটি হয়। পরে এ ঘটনা নিয়ে সানির দলবলের সাথে কথা কাটাকাটি ও মারপিটের ঘটনা ঘটে।

উক্ত ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার ২২রশি গ্রামের সরোয়ার মাতুব্বরের পুত্র সানি ও নাজমুল (১৬), সুভাশিশ, অংকুর, নাহিদ নামের কয়েক কিশোরের নেতৃত্বে ১৫/২০ জনের একদল সশস্ত্র কিশোর গ্যাং এর দলবল রামদা, স্যান, চাইনিজ কুড়াল, চাপাতি ও হকিস্টিক নিয়ে ৯রশি গ্রামের পিয়াসের ভাগ্নে তুষারের বাড়ি আক্রমন করে ভাংচুর ও লুটপাট করে। এতে প্রায় ২লক্ষাধিক টাকা ও স¦র্ণালঙ্কার লুটপাট করে নিয়েছে বলে তুষারের মা খাদেজা বেগম অভিযোগ করে বলেন।

ঘটনাটি সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফর নিশ্চিত করেছেন। অপরদিকে সানির সাথে যোগাযোগের চেষ্টা চালিয়েও তাকে কোনভাবে পাওয়া যায়নি।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারের সাথে কথা হলে তিনি জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। কিশোর গ্যাংদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ, যে যে যোগ্যতায় আবেদন

error: Content is protected !!

সদরপুরে কিশোর গ্যাংএর নেতৃত্বে ঘরবাড়ি ভাংচুর লুটপাট

আপডেট টাইম : ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ :