ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সড়কে প্রাণ গেল বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই পোর্টারের 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই পোর্টার মো. জাহাঙ্গীর মিয়া (৩৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টায় মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মধুখালী থানাধীন জাহাপুর ইউনিয়নের দস্তরদিয়া নামক স্থানে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
মধুখালি থানা সূত্রে জানা যায়, মাইজকান্দি হতে বোয়ামারীগামী বিলাস পরিবহন (রেজিঃ নং ঢাকা মেট্রো ব ১৫-৫৫৯) গাড়ির সাথে বিপরীত দিক হতে আগত প্লাটিনা মটরসাইকেল (রেজিঃ নং ফরিদপুর হ ১৩-০৮৯০) এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মটরসাইকেল চালক জাহাঙ্গীর মিয়া (৩৮) ঘটনাস্থলেই নিহত হন। জাহাঙ্গীর মিয়া বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা নুর মোহাম্মদ মিয়ার ছেলে। মারিয়া (১৪) ও নাঈম (৬) নামে তার দুটি সন্তান রয়েছে। জাহাঙ্গীর মিয়া বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই পোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান বলেন, জাহাঙ্গীর মিয়া ইপিআই কার্যক্রম শেষ করে তার কর্মস্থল বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মধুখালি থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. সহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে, চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রচারণা শেষ আজই, বিজিবি মোতায়েন

error: Content is protected !!

সড়কে প্রাণ গেল বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই পোর্টারের 

আপডেট টাইম : ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুর :