ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শোক সংবাদ

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু

ওবায়দুল হক মানিকঃ

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বানিয়াছের বিশিষ্ট ব্যবসায়ী হাজী শামসুল আলম (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গত ২৩ ফেব্রুয়ারী (রবিবার ) আবুধাবির সময় সাড়ে ১১ টার দিকে আবুধাবীর মাফরাক তথা শেখ বুথ হসপিটালে অসুস্থ জনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মরহুমের ছোট ভাই ইউএই প্রবাসী, রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিম এর স্ট্যান্ডিং কমিটি ফর পাবলিক ইমেজের চেয়ারম্যান, প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)’র সিনিয়র সহ সভাপতি রোটারিয়ান নাছিম উদ্দিন আকাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি বেশ কয়দিন ধরে হার্ট, কিডনিসহ নানান শারিরিক জটিলতায় চিকিৎসাধীন ছিলেন। আগামী রবিবার তার মরদেহ দেশে আনার প্রক্রিয়াধিন রয়েছে। সেইদিন বেলা দুই টায় স্থানীয় মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তিনি আরো জানান, বিগত ৩৬ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসের কর্মজীবনে নানান ব্যবসায়ে জড়িত ছিলেন।

নিহত হাজী শামসুল আলম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুরা মিয়া সওদাগরের ছেলে, বানিয়াসের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জিয়া উদ্দিনের পিতা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ৫ কন্যা সন্তানসহ অনেক গুণীগ্রাহী রেখে গেছেন। প্রবাসী ব্যবসায়ী সাংবাদিক রোটারিয়ান নাছিম উদ্দিন আকাশের ভাইয়ের মৃত্যুতে রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিম পরিবার ও রাউজান প্রেসক্লাবের পক্ষ হতে শোক জ্ঞাপন করা হয়। সেই সাথে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তারে নিতে হবে আদালতের পূর্বানুমতি

error: Content is protected !!

শোক সংবাদ

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু

আপডেট টাইম : ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
ওবায়দুল হক মানিক, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি :