ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বরগুনার তালতলীতে সংবাদ প্রকাশের জেরে দৈনিক কালবেলার তালতলী উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহয়ক মো. নাঈম ইসলামের বিরুদ্ধে বরিশালে সাইবার ক্রাইম আদালতে  ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
বরগুনা সদর উপজেলার খাকবুনিয়া সাত নম্বর ওয়ার্ডের  বাসিন্দা মোসাম্মৎ শিরিন নামের এক নারী এই মামলাটি দায়ের করেছেন। দৈনিক কালবেলা পত্রিকায় সুমন বিশ্বাস নামে এক চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে এই মামলাটি হয়েছে বলে জানা গেছে।
মামলায় মোসাম্মৎ শিরিন নামে ওই নারী বলেছেন, ডাক্তার সুমন বিশ্বাস নামে একজনের  সঙ্গে তার বন্ধুত্ব ছিল, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছে তারা। তাদের এই ছবি ও ভিডিও দিয়ে কালবেলায় সংবাদ প্রকাশিত হয়েছে। এ মামলার ১ নম্বর সাক্ষী সুমন বিশ্বাসের সম্মানহানি হয়েছে।
দৈনিক কালবেলার তালতলী উপজেলা প্রতিনিধি নাঈম ইসলাম জানান, মোসাম্মৎ শিরিন ডাক্তার সুমনের বিরুদ্ধে পটুয়াখালী র‌্যাব-৮ বরাবর একটি অভিযোগ করেন। সেই অভিযোগপত্রে যা উল্লেখ ছিল সে তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের কয়েকদিন পরেই ওই নারী সুমন বিশ্বাসের পরিবারের লোকজনদের সাক্ষী একটি মিথ্যা মামলা দায়ের করেন।
সাংবাদিক নাইম হাইরাজের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন আমতলী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ।   উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে বলেন,  নাইম হাইরাজের নামে এই মামলা  স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরুপ ।  উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ  অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কর্ণফুলীর অবৈধ দখলদারদের তালিকা তৈরিতে আরও ২ সপ্তাহ সময় দিলেন হাইকোর্ট

error: Content is protected !!

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আপডেট টাইম : ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
মোঃ ইমরান হোসেন, আমতলী (বরগুনা) প্রতিনিধি :