ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শেষ সময় জমে উঠেছে ভেড়ামারার পশুর হাট

পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে  ভেড়ামারার সাতবাড়িয়া জমে উঠেছে পশুর হাট। ক্রেতারা সাধ্যমতো কােরবানির জন্য পছন্দের পশুটি কিনছেন।

সরেজমিনে গিয়ে উপেজলার সাতবাড়িয়া পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশই পশু কিনে ঘরে ফিরছেন। এ কারণে মঙ্গলবার সকাল থেকে বিক্রি বেড়েছে।

মাঝারি গরুর চাহিদা বেশি উল্লেখ করে বিক্রেতারা  জামিরুল ইসলাম জানান, বাজারে নানা আকারের গরু থাকলেও মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি।

ভেড়ামারা উপজেলার কুচিয়ামােড়া থেকে পাঁচটি গরু নিয়ে সাতবাড়িয়া হাটে এসেছেন নবীর উদ্দীন। তিনি বলেন, এলাকা থেকে ৫টি গরু নিয়ে এসে ছিলাম। তিনটি মাঝারি ও দুটি বড়। মাঝারি গরু তিনটিই বিক্রি হয়ে গেছে। বড় গরু দুটিরও দরদাম হয়েছে। ক্রেতারা দামদর করে চলে যাচ্ছেন।

চাদগ্রাম থেকে বিক্রির জন্যে চারটি গরু নিয়ে এসেছেন খামারি আজিজুল হক তিনি বলেন, এখন পর্যন্ত (এ রিপোর্ট লেখা পর্যন্ত) দুটি বেঁচতে পারছি। বড় গরুর চাহিদা কম। হাতেগোনা কিছু মানুষ বড় গরু কিনছেন। মানুষ এসে দামাদামি করছেন ঠিকই, কিন্তু নিচ্ছেন মাঝারি গরু।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনের ভেতর দিয়ে ২৩০ টন কয়লা পাচারের চেষ্টা, বাল্কহেডসহ আটক ৯

error: Content is protected !!

শেষ সময় জমে উঠেছে ভেড়ামারার পশুর হাট

আপডেট টাইম : ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :