দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
শিবচরে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, সার ও কীটনাশক বিতরন
অপি মুন্সীঃ কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় মাদারীপুরের শিবচরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরন বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলা কৃষি সম্প্রসারন কার্যালয় চত্ত্বরে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরন বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ উৎপাদনের লক্ষ্যে প্রণোদনার কর্মসূচি এসময় উপজেলার ২৫ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজী পিঁয়াজ বীজ, ২৫ কেজী ইউরিয়া সার, ২৫ কেজী ডিএপি সার, ২৫ কেজী এমওপি সার, ২৫ কেজী জীপসাম সার, ২ শ কেজী জৈব সার ও ৭ কেজী কীটনাশক বিতরন করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ আলিমুজ্জামান খানসহ কৃষি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপি মুন্সীঃ
কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় মাদারীপুরের শিবচরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরন বিতরন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলা কৃষি সম্প্রসারন কার্যালয় চত্ত্বরে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরন বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ উৎপাদনের লক্ষ্যে প্রণোদনার কর্মসূচি এসময় উপজেলার ২৫ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজী পিঁয়াজ বীজ, ২৫ কেজী ইউরিয়া সার, ২৫ কেজী ডিএপি সার, ২৫ কেজী এমওপি সার, ২৫ কেজী জীপসাম সার, ২ শ কেজী জৈব সার ও ৭ কেজী কীটনাশক বিতরন করা হয়।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ আলিমুজ্জামান খানসহ কৃষি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।