ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত

আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে হাবিল আলী (৩০) নামে বাংলাদেশি এক কৃষককে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যরা। গুলিবিদ্ধ ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত হাবিল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি-মোল্লাটোলা গ্রামের বেলালের ছেলে। আহত হাবিলের ভাবি সুলেখা খাতুন বলেন, সকালে জমিতে কাজ করছিলেন হাবিল। এ সময় হঠাৎ করে ভারতীয় বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি চালায়। হাবিলের বুকে গুলি লাগে। তাকে রাজশাহীতে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ কাউসার হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৭টার দিকে বিএসএফের গুলিতে একজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করা হয়েছে। হাবিলের বুকের এক অংশে গুলি লেগেছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সকালের দিকে ৬-৭ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় গুলির শব্দ পাওয়া যায়। তবে কেউ আহত হয়েছে কিনা জানা নেই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় কলিমহরে চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালামের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

error: Content is protected !!

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত

আপডেট টাইম : ০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :