ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিবগঞ্জে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। রোববার (২৫ আগস্ট) সকালে ওই মাদ্রাসা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্র্রাসার প্রধান ফটকের সামনে অবস্থান করেন তারা।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদ অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারেন না। শিগগির ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন তারা।

এ সময় শিক্ষার্থী শরিফুল ইসলাম, কাউসার আলী ও রায়হান আলীসহ মাদ্রাসার কয়েক’শ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

যদিও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদ অভিযোগ অস্বীকার করে জানান, একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে বিক্ষোভ মিছিল করিয়েছে। মাদ্রাসা পরিচালনায় কোন অনিয়ম করেননি বলে দাবি করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান-আল ইমরান লিখিত অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জাইনীন

error: Content is protected !!

শিবগঞ্জে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :