ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শালিখার গজদূর্বায় বাড়ি থেকে ডেকে নিয়ে কলেজ ছাত্রকে হত্যা

শামসুর রহমানঃ

মাগুরা শালিখা উপজেলার গজদুর্বা গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ঐ যুবক উক্ত গ্রামের টুকুন মন্ডলের ছেলে টিটো মন্ডল।তাকে উদ্ধার করতে গিয়ে আরো ৬ ব্যক্তি আহত হয়েছে।

এদের মধ্যে গুরুতর জখম হয়ে মাগুরা ও ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গুরুতর আহত ৫ জন হলেন লাবিব মন্ডল, ডলার মন্ডল, ফাহিম মন্ডল, মাহিম মন্ডল ও শাকিল মন্ডল। ঘটনাটি ঘটেছে গত পহেলা জানুয়ারি দিবাগত রাত দশটার দিকে। ঘটনাস্থলে গিয়ে জানা যায় টিটো মন্ডলের ঘনিষ্ঠ বন্ধু ধনেশ্বরগাতী গ্রামের কামরুল ইসলামের ছেলে রাতুল তাকে ফোন দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ফটকি নদীর তীরে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর নাঘোষা গ্রামের লিটন মুসল্লির ছেলে ফাহিম মুসল্লি তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। তাকে উদ্ধার করতে গিয়ে আহতরাও ছুরিকাঘাতের শিকার হন।

এ ব্যাপারে তাদের সহপাঠী শের আলী মন্ডল জানাই তাদের সাথে আরো ছিল কামাল ভূঁইয়ার ছেলে নয়ন, গিয়াস মোল্লার ছেলে সাব্বির হোসেন। তাদের দুজনেরই বাড়ি গজদূর্বা গ্রামে। ঘটনার পর সবাই পালিয়ে গেলেও খুনি ফাহিম পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে। ধরার পর ফাহিমকে শালিখা থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। তবে কি কারনে এই ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারেনি। নিহত সম্পর্কে জানতে চাইলে উক্ত গ্রামের জমির উদ্দিন মন্ডল জানান নিহত টিটো খুবই ভালো ছেলে আমার জানা মতে তার কোন শত্রু নেই। তার অন্যান্য প্রতিবেশীরা বলেন টিটো খুবই উপকারী ছেলে, মানুষের যে কোন বিপদে সে সবার আগে এগিয়ে আসেন।

এ ব্যাপারে শালিখা থানা ওসি তদন্ত মোঃ মোতালেব হোসেন জানান, এ ঘটনায় একজন আটক আছে অন্যদের আটকের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

শালিখার গজদূর্বায় বাড়ি থেকে ডেকে নিয়ে কলেজ ছাত্রকে হত্যা

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
শামসুর রহমান, শালিখা (মাগুরা) প্রতিনিধি :