ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শার্শায় স্ত্রীর কিডনি দানে স্বামীর নতুন জীবনঃ চিকিৎসা শেষে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন

সাজেদুর রহমানঃ

মানবতার এক অবিস্মরণীয় অধ্যায় রচিত হলো যশোরের শার্শায়। স্ত্রীর অকুণ্ঠ কিডনি দান আর তুর্কিস্থানে সফল প্রতিস্থাপন অস্ত্রোপচারের পর স্বগৃহে ফিরে এসেছেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগআচড়া এলাকার বিশিষ্ট মাছ ব্যবসায়ী আলহাজ্ব কুদ্দুস বিশ্বাস ৫৫।

–

শুক্রবার বিকেলে তিনি হেলিকপ্টারযোগে তার মালিকানাধীন বাগআঁচড়া জনতা ইকোপার্ক মাঠে অবতরণ করেন। এসময় চারদিক থেকে উপচে পড়া জনতার ঢল, হাজার হাজার মানুষের করতালি আর আনন্দাশ্রুতে সিক্ত হয়ে উঠলো গোটা এলাকা। ফুলের তোডা, মিষ্টি আর শুভেচ্ছা বার্তায় ভরে উঠলো আকাশ-বাতাস।

–

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত কুদ্দুস বিশ্বাসের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে যখন একমাত্র ভরসা ছিল কিডনি প্রতিস্থাপন, ঠিক তখনই সামনে এগিয়ে এলেন তাঁর জীবনসঙ্গিনী মোছাঃ ফারজানা (২৪)। এই সঙ্কটময় মুহূর্তে নিঃশর্ত ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে স্বেচ্ছায় নিজের একটি কিডনি দান করলেন স্বামীর জন্য।

–

ছয় মাসের দীর্ঘ চিকিৎসা শেষে স্বদেশে ফেরা কুদ্দুস বিশ্বাস ও তাঁর স্ত্রী ফারজানার এই গল্প আজ সারা অঞ্চলে আলোচনার কেন্দ্রবিন্দু। এলাকাবাসীর মুখে মুখে এখন একটাই কথা – ভালোবাসা এখনো বেঁচে আছে, মানবতা এখনো অম্লান, আর এর জ¦লন্ত প্রমাণ ফারজানার এই মহৎ আত্মত্যাগ।

–

এ বিষয়ে যশোর ১ (শার্শা)’র সাবেক সংসদ সদস্য মোঃ মফিকুল হাসান তৃপ্তি বললেন, “এ শুধু একটি চিকিৎসার সফলতার গল্প নয়, এটি অগাধ ভালোবাসা, নিঃস্বার্থ আত্মত্যাগ আর মানবিক মূল্যবোধের এক উজ্জল নিদর্শন। ফারজানা শুধু একজন স্ত্রী নন, তিনি একজন সাহসী নারী, যিনি জীবনের চেয়ে বড় করে দেখতে পেরেছেন ভালোবাসাকে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

শার্শায় স্ত্রীর কিডনি দানে স্বামীর নতুন জীবনঃ চিকিৎসা শেষে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন

আপডেট টাইম : ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :