সাজেদুর রহমানঃ
যশোরের শার্শা উপজেলার পাঁচভুলট গ্রামে সন্ত্রাসীরা কাজী বশিরুদ্দিন (৪০) নামে এর গ্রাম্য ডাক্তার কে হাতুড়ীপেটা করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
সে ওই গ্রামের কাজী শামসুজ্জোহার পুত্র। সে একজন গ্রাম্য ডাক্তার ও বি এন পি কর্মী এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী।
বশির উদ্দিন জানান, বুধবার রাতে পাঁচভুলট বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় আনোয়ারুল, রাজুবদ্দী, সুজন ও রিপন সহ ৮/১০ জন এসে ওষুধের দোকানে অতর্কিত হামলা চালায়। এসময় তাকে বং হাতুড়ি দিয়ে এলোপাতাড়ী পিটায়। পরে পরিবারের লোকজন তাকে দোকান সংলগ্ন একটি বাড়ির ভেতরে নিয়ে যান। তখন দুর্বৃত্তরা বাড়ি ঘেরাও করে জিম্মি করে রাখে।
একই সাথে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এলাকার লোকজন ৯৯৯ এ ফোন করে ঘটনাটি জানান। তখন শার্শা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে কাজী
বশির উদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে যান।যশোর ২৫০ শয্যা হাসপাতালের ডা. তন্ময় জানান, তার ডান হাত ভেঙ্গে গেছে।
সমস্ত শরীরে ইনজ্যুরি হয়েছে। শরীরে হাতুড়ীর আঘাত আছে। ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। শার্শা থানার ওসি ফারুক হোসেন বলেন, গ্রাম্য ডাক্তার কাজী বশিরুদ্দিন উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় কোন মামলা হয়নি।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি 




















