ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শারদীয় দুর্গাপূজায় হা-মীম গ্রুপের অনুদান ও সহযোগিতা

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মন্ডপে বিশিষ্ট ব্যবসায়ী ও এফবিসিসিআই সাবেক সভাপতি এ. কে. আজাদ প্রতিষ্ঠিত স্বনামধন্য প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার ২০টি পূজা মন্ডপে এই অনুদান প্রদান করা হয়। হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন এবং পরিচালক আবুল কালাম আজাদ এই উদ্যোগ গ্রহণ করেন।

অনুদান প্রদানের পাশাপাশি, তারা শারদীয় দুর্গা উৎসব নির্বিঘ্নে পালনের জন্য পূজা মন্ডপগুলোতে খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিকালে তারা ডিক্রিরচর ইউনিয়নের বালিয়াঘাট সার্বজনীন দুর্গাপূজা মন্দির এবং ফরিদাবাদ বিন্দুপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন।

সন্ধ্যায় ফরিদপুর পৌর এলাকার টেপাখোলা ও হরিসভা সহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বালিয়াঘাট সার্বজনীন দুর্গাপূজা মন্দিরের সভাপতি সুব্রত কুমার সরকার, ফরিদপুর সদরের আলহাজ্ব এম এ আজিজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রভাত সিং, রাফিজুল খান, মোঃ রুবেল প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যালকের অবৈধ সম্পদের মামলায় আসামি হচ্ছেন সাবেক এসবিপ্রধান মনিরুল

error: Content is protected !!

শারদীয় দুর্গাপূজায় হা-মীম গ্রুপের অনুদান ও সহযোগিতা

আপডেট টাইম : ০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :