ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • ৩১১ বার পঠিত

যুদ্ধবিধ্বস্ত লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বৈরুতে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই দেশে ফিরতে আগ্রহীদের তালিকা তৈরির কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় এক হাজার প্রবাসী দেশে ফিরতে আগ্রহী।

আজ বুধবার দূতাবাস একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব প্রবাসী দেশে ফিরতে ইচ্ছুক নন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার দেশে ফিরতে আগ্রহীদের নিরাপদে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “লেবানন থেকে যারা ফিরে আসতে চান, তাদের তালিকা করতে বলা হয়েছে। তাদের (প্রবাসীদের) বলেছি, ওয়ার জোন থেকে যেন একটু উত্তরে সরে যান। আমরা আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) অনুরোধ করেছি, যেন তারা ফ্লাইটের ব্যবস্থা করে দিতে পারে।”

দেশে ফিরতে আগ্রহীদের প্রাথমিক তথ্য সংগ্রহের জন্য দূতাবাসের ফেসবুকে একটি ফরম দেওয়া হয়েছে। ফরম পূরণ করে আগামী ১১ অক্টোবরের মধ্যে বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্র অথবা বৈরুতের দাওরায় ইসমাঈলের দোকানে জমা দেওয়া যাবে, অথবা evacuation2024@gmail.com এ পাঠানো যাবে।

লেবাননে বর্তমানে প্রায় এক লাখ বাংলাদেশি আছেন। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার কারণে অন্তত ৩ হাজার প্রবাসী বাংলাদেশি বাস্তুচ্যুত হয়েছেন। তারা বর্তমানে লেবাননে বাংলাদেশ দূতাবাস ও দাতব্য সংস্থা পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সরকার গঠনের দায়িত্ব পেয়ে আইজেনকট বললেন, সবার জন্য দরজা খোলা

error: Content is protected !!

লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ

আপডেট টাইম : ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
ডেস্ক রিপোর্ট :