দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
১৯৬
বার পঠিত
লালপুরে স্কুলের জায়গা দখল করে নির্মাণ হচ্ছে ওয়ার্ড বিএনপি’র কার্যালয়
মোঃ আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি নাটোরের লালপুরে আব্দুল হামিদ (৫০) নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের জায়গা দখল করে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে। সরজমিনে জানা যায়, উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় দলীয় প্রভাব খাটিয়ে বিএনপি নেতা ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী আব্দুল হামিদের নেতৃত্বে ওয়ার্ড বিএনপির কার্যালয় করার নামে ঘর নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে ওই জায়গায় মাটি ফেলে জমি উঁচু করে বাঁশের খুটি পুতে দখলে নিয়েছেন এই বিএনপি নেতা। এবিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জেসমিন আক্তার বলেন, আমাকে না জানিয়ে আব্দুল হামিদ নামে এক ব্যক্তি বিএনপির অফিস করার জন্য মাটি ফেলে জায়গা উচু করে ঘর নির্মাণ করছে। স্থাপনা নির্মাণে নিষেধ করা হয়েছে। এখন পপর্যন্ত তারা স্থাপনা অপসারণ করে নি। এবিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আব্দুল হামিদ জানান, আমার নেতৃত্বে বাঁশ দিয়ে খুঁটি পুতে বিএনপি'র পার্টি অফিস নির্মাণের কাজ চলছে। বিদ্যালয়ে জমিতে কার্যালয়ে করতে পারেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুল মার্কেটের পাশে জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। ছেলে পেলে একটু বসবে এজন্য বসার জায়গা করা হচ্ছে। এবিষয়ে আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, বিদ্যালয়ের জমিতে কোন স্থাপনা নির্মাণের সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে অবৈধ...
মোঃ আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে আব্দুল হামিদ (৫০) নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের জায়গা দখল করে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে।
সরজমিনে জানা যায়, উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় দলীয় প্রভাব খাটিয়ে বিএনপি নেতা ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী আব্দুল হামিদের নেতৃত্বে ওয়ার্ড বিএনপির কার্যালয় করার নামে ঘর নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে ওই জায়গায় মাটি ফেলে জমি উঁচু করে বাঁশের খুটি পুতে দখলে নিয়েছেন এই বিএনপি নেতা।
এবিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জেসমিন আক্তার বলেন, আমাকে না জানিয়ে আব্দুল হামিদ নামে এক ব্যক্তি বিএনপির অফিস করার জন্য মাটি ফেলে জায়গা উচু করে ঘর নির্মাণ করছে। স্থাপনা নির্মাণে নিষেধ করা হয়েছে। এখন পপর্যন্ত তারা স্থাপনা অপসারণ করে নি।
এবিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আব্দুল হামিদ জানান, আমার নেতৃত্বে বাঁশ দিয়ে খুঁটি পুতে বিএনপি’র পার্টি অফিস নির্মাণের কাজ চলছে। বিদ্যালয়ে জমিতে কার্যালয়ে করতে পারেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুল মার্কেটের পাশে জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। ছেলে পেলে একটু বসবে এজন্য বসার জায়গা করা হচ্ছে।
এবিষয়ে আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, বিদ্যালয়ের জমিতে কোন স্থাপনা নির্মাণের সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে অবৈধ স্থাপনা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।