আপডেট টাইম :
০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
২২৮
বার পঠিত
লালপুরে পদ্মা নদীতে ইলিশ মাছ রক্ষায় তৎপর উপজেলা প্রশাসন
নাটোরের লালপুরে চলতি সপ্তাহে আবারও পদ্মানদীতে মা ইলিশ ধরা বন্ধের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে জাল দিয়ে মাছ ধরার অপরাধে জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব শিমুল আক্তার। এ সময় ৬ লাখ টাকা মূল্যের অবৈধ ১৫০টি চাইনা দুয়ারি ও ৪০০০ মিটার কারেন্ট জাল এবং ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ইলিশ মাছগুলো উপজেলার লক্ষীপুর রওজাতুন উলুম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিয়ে দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম নাজিম উদ্দিন ও লালপুর থানা পুলিশের একটি চৌকস দল। আরও পড়ুনঃ রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে নড়াইলে বিক্ষোভ সমাবেশ অভিযান শেষে মৎস কর্মকর্তা জনাব এস. এম নাজিম উদ্দিন বলেন, আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় নিয়মিত তদারকি করা হবে এবং অভিযান চলবে।
নাটোরের লালপুরে চলতি সপ্তাহে আবারও পদ্মানদীতে মা ইলিশ ধরা বন্ধের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে জাল দিয়ে মাছ ধরার অপরাধে জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব শিমুল আক্তার। এ সময় ৬ লাখ টাকা মূল্যের অবৈধ ১৫০টি চাইনা দুয়ারি ও ৪০০০ মিটার কারেন্ট জাল এবং ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
পরে ইলিশ মাছগুলো উপজেলার লক্ষীপুর রওজাতুন উলুম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিয়ে দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম নাজিম উদ্দিন ও লালপুর থানা পুলিশের একটি চৌকস দল।