ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প স্থাপনে ‘অনিয়ম’ ও ‘দুর্নীতির’ অনুসন্ধান চেয়ে রিট আবেদন করেছেন এক আইনজীবী। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী ববি হাজ্জাজ আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।

মামলায় বলা হয়, দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি আত্মসাৎ ও বিদেশে পাচার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীসহ আওয়ামী লীগ সরকার সংশ্লিষ্টরা।

এ বিষয়ে দুদককে অনুসন্ধানের জন্য আবেদন জানালেও সংস্থাটি কোনো পদক্ষেপ নেয়নি বলে আবেদনে উল্লেখ করা হয়। রিট আবেদনে বলা হয়, সরকার পতনের পর সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫০০ কোটি ডলার আত্মসাতের খবর প্রকাশিত হয়। এ বিপুল পরিমাণ অর্থ আত্মসাতে সহায়তাকারী হিসেবে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের নাম এসেছে।

ববি হাজ্জাজ বলেন, রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতির অনুসন্ধানে দুদককে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও মোহাম্মদ মাহবুব-উল ইসলামের বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে বলে তিনি জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মজুরি বোর্ডের সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ

error: Content is protected !!

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট

আপডেট টাইম : ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :