ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রুপিতে এলসির প্রথম চালান এলো দেশে

বাংলাদেশের সঙ্গে ভারতীয় মুদ্রা রুপিতে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য শুরু হয়েছে। বেনাপোল বন্দর হয়ে প্রথম চালানটি এসেছে। ২৫ জুলাই রাতে ভারত থেকে রুপিতে কেনা ৩০টি লরির (ট্রাক) প্রথম চালান বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসে। এলসি খোলার ১৫ দিনের মাথায় এসব পণ্য দেশে এলো।

বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ১ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৭৬০ রুপি মূল্যের ৩০টি লরির প্রথম চালান বন্দরে প্রবেশ করেছে।

বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার নিতা কোম্পানি ভারতীয় প্রতিষ্ঠান টাটা মোটরসের কাছ থেকে এসব লরি ক্রয় করে। আমদানির পর চালানটি বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল জলিল।

তিনি জানান, ডলারের পরিবর্তে রুপিতে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আমদানির প্রথম চালান মঙ্গলবার বেনাপোল বন্দরে পৌঁছায়। রুপিতে পণ্য আমদানি হওয়ায় ডলারের ওপর চাপ কমবে। গত ১১ জুলাই ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও ভারতীয় হাইকমিশন দুই দেশের বাণিজ্যে রুপি ব্যবহারের ঘোষণা দেয়। বাংলাদেশ থেকে ভারতে পণ্য রফতানি এবং ভারত থেকে আমদানি-উভয় ক্ষেত্রে এখন থেকে মার্কিন ডলারের পাশাপাশি রুপি ব্যবহার করা যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: গণপূর্ত প্রতিমন্ত্রী

error: Content is protected !!

রুপিতে এলসির প্রথম চালান এলো দেশে

আপডেট টাইম : ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :