ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাসেল অপহরণের ঘটনায় ৩ জন আটকঃ চেষ্টা চলছে উদ্ধারের

খাগড়াছড়িতে ব্যবসায়ী রাসেল অপহরণের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে, চলছে উদ্ধারের চেষ্টা।
কাঠ ব্যবসায়ী মো: শফিকুল ইসলাম রাসেল (২৭) অপহরণের ঘটনায় জড়িত থাকায় পুলিশ ৩ আসামীকে গ্রেফতার করেছে। যার মধ্যে ২ আসামী সম্পর্কে স্বামী-স্ত্রী। ভিন্ন ভিন্ন অভিযানে গত দু‘দিনে আসামীদের কে চট্টগ্রাম ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে গ্রেফতার করা হয়। আজ (বৃহস্পতিবার) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিং’র মাধ্যমে তথ্য প্রদান করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর।
তিনি জানান, গ্রেফতারকৃতদের তথ্যের উপর ভিত্তি কর অপহৃত রাসেলকে উদ্ধারের চেষ্টা চলছে জোরসোর ভাবে। তিনি জানান জুয়া খেলায় লেনদেন বিষয়ক সূত্রের জের ধরে কাঠ ব্যবসায়ী রাসেলকে অপহরণ করা হয়। তিনি আরও বলেন, এই ঘটনার  সূত্রে উধঘাটনে পৌছাতে সম্ভব হয়েছে। ঘটনার প্রসঙ্গে খাগড়াছড়ি সদর থানার ওসি তানভির হাসান জানিয়েছেন, এই ঘটনার জেরে গ্রেফতারকৃত আসামীদের মধ্যে মিয়া ধন চাকমা (২৭) ও তার স্ত্রী সন্ধ্যা চাকমাকে (২৪) চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে এবং ধনঞ্জয় চাকমাকে (৫৫) জেলার দীঘিনালা থেকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করে রিমান্ড আবদেন করা হয়েছে।
উল্লেখ্য, গত ০৯ নভেম্বর খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের আমবাগান এলাকায় অপহৃত হন রাসেল (২৭)। পরিবারের কাছ থেকে দেড় লাখ টাকার মুক্তিপণ নিয়েও তাকে ছেড়ে দেয়নি অপহরণকারীরা।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

error: Content is protected !!

রাসেল অপহরণের ঘটনায় ৩ জন আটকঃ চেষ্টা চলছে উদ্ধারের

আপডেট টাইম : ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
তাসলিমা আক্তার বিথী, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :