ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাসূল (সা.)-এর আদর্শ ও শিক্ষা অনুসরণে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব

ওবায়দুল হক মানিকঃ

রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ ও শিক্ষা অনুসরণেই নিহিত রয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ। তাঁর জীবনাদর্শে রয়েছে মানবজাতির জন্য পরিপূর্ণ পথনির্দেশনা ও কল্যাণ। বক্তারা বলেন, আল্লাহকে ভালোবাসতে হলে সর্বপ্রথম রাসূল (সা.)-কে ভালোবাসতে হবে এবং তাঁর দেখানো পথে জীবন পরিচালনা করতে হবে। গত ১৫ সেপ্টেম্বর সোমবার সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কোয়াইনের একটি ফার্ম হাউজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মাহফিলে এ সব কথা বলেন বক্তারা। সারজাহ প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ আলী জাহাঙ্গীর ও ব্যবসায়ী আবু মোহাম্মদ খোরশেদ এই মিলাদ মাহফিলের আয়োজন করেন।

অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও রাসূল (সা.)-এর জীবন ও শিক্ষার উপর আলোচনার মাধ্যমে উপস্থিত মুসলিম সম্প্রদায়কে তাঁর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবু জাফর, আব্দুল আলিম, শেখ মোহাম্মদ আলম, প্রকৌশলী জিল্লুর রহমান, ইসমাইল গনি চৌধুরী, জাগির হোসেন চুটু, সাইফুদ্দিন আহমেদ, মাওলানা জামাল উদ্দিন সহ সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যা আয়োজনে একটি পারিবারিক ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করে।

মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় আরব নাগরিক শেখ আবদুস সালাম ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না -এমপি চাঁদ

error: Content is protected !!

রাসূল (সা.)-এর আদর্শ ও শিক্ষা অনুসরণে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব

আপডেট টাইম : ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
ওবায়দুল হক মানিক, সংযুক্ত আমিরাত প্রতিনিধি :