ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজাপুরে ২ মাদক ব্যবসায়ী আটক, ৮টি গাঁজা গাছ উদ্ধার

ঝালকাঠির রাজাপুরে ৮টি গাঁজা গাছসহ মোঃ রাজু সিকদার (২৫), মোঃ জনি তালুকদার (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার রাতে ও রবিবার সকালে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী এলাকার রাজু সিকদারের ভুট্টো ক্ষেতের মধ্যে থেকে ১টি গাঁজা গাছসহ এবং দক্ষিণ রাজাপুর এলাকার জনি তালুকদারের ১ম তলা ভবনের ছাদের উপর থেকে ৭টি গাঁজা গাছসহ তাদের দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাজু সিকদার রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের বড় কৈবর্তখালী এলাকার মৃতঃ মজিবর রহমানের ছেলে। এবং জনি তালুকদার দক্ষিণ রাজাপুর এলাকার মৃত ফোকার তালুকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন, ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
এদিকে শনিবার রাতে ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ এলকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আল আমিনকে আটক করেছে ডিবি পুলিশ। আল আমিন নথুল্লাবাদ এলাকার আঃ রহমান হাওলাদারের ছেলে।
ডিবি ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথকভাবে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজা ও আটটা গাঁজা গাছসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় ও রাজাপুর থানায় মামলা দায়ের করে রোববার তাদেরকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক মুক্ত সামজ গড়ার লক্ষ্যে আমাদের মাদক বিরোধী অভিযান অব‍্যাহত থাকবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘আমাকে একটু রস দাও’ বলতেই খেজুরের রসে ভরে যায় গ্লাস

error: Content is protected !!

রাজাপুরে ২ মাদক ব্যবসায়ী আটক, ৮টি গাঁজা গাছ উদ্ধার

আপডেট টাইম : ০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
মোঃ অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :