ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজাপুরে ব্যারিস্টার মঈন ফিরোজীর উদ্যোগে বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং শুরু

মোঃ অহিদ সাইফুল:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সংবিধান সংস্কার বিশ্লেষক ব্যারিস্টার মঈন ফিরোজীর উদ্যোগে বিনামূল্যে ভর্তি সহায়তা (কোচিং) কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে এ ভর্তি সহায়তা কার্যক্রমের প্রথম দিনের ওরিয়েন্টেশন ও শিক্ষার্থীদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়।

এ কার্যক্রমের আয়োজক মঈন আলম ফিরোজী। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী ও অভিজ্ঞ শিক্ষার্থীরা অংশ নিয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি, বিষয়ভিত্তিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কাজী নজরুল হাসান (২০১৩-১৪ শিক্ষাবর্ষ), মাসরাফি (ইংরেজি বিভাগ, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ), মেহেদী হাসান সিয়াম (বাংলা বিভাগ, ২০২১-২২ শিক্ষাবর্ষ), শাকিল আহমেদ (আরবি বিভাগ, ২০২০-২১ শিক্ষাবর্ষ) এবং মিজানুর রহমান (ম্যানেজমেন্ট বিভাগ, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ)।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জালিল আডিক সরকার, সরকারি তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আয়োজক সূত্রে জানা গেছে, ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে। ভর্তি সহায়তা কোচিংয়ের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে ব্যারিস্টার মঈন ফিরোজীর কার্যালয়ে, তালুকদার বাড়ি মসজিদ সংলগ্ন, বাইপাস মোড়, রাজাপুরে।

বক্তারা বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময় ব্যবস্থাপনা ও সঠিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মেধাবী ও আগ্রহী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে এ ধরনের বিনামূল্যের ভর্তি সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা।

তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ:

মাকসুদ: ০১৭১৬৯১২৯০৩
জালিল আডিক: ০১৬০২৫৭৬১৫৫

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ব্যারিস্টার মঈন ফিরোজীর উদ্যোগে বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং শুরু

error: Content is protected !!

রাজাপুরে ব্যারিস্টার মঈন ফিরোজীর উদ্যোগে বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং শুরু

আপডেট টাইম : ৪৬ মিনিট আগে
মোঃ অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :