ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাইফেল থেকে মিস ফায়ারে দোকানী আহত, পুলিশ কনষ্টবল সাসপেন্ড

ঝালকাঠির রাজাপুরে রাতে টহলরত পুলিশের রাইফেল থেকে বের হওয়া গুলিতে চা দোকানী মনির মাহমুদ আহতের ঘটনায় কনস্টেবল নূরুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছে। বুধবার ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করেন।
 রাজাপুর থানার তারাবুনিয়া বাজার এলাকায় গত ২৪ ডিসেম্বর শনিবার দিবাগত রাত পৌনে ১টায় ঘটনাটি ঘটে। বিষয়টি জানাজানি হয় ২৭ ডিসেম্বর বুধবার সকালে। আহত মনির মাহমুদ রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া গ্রামের রোলা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। সে লেবুবুনিয়া বাজারে ছোট্ট একটি দোকানে চা, পান বিক্রি করে উর্পাজন করে সংসার চালাতেন।
গুলিবিদ্ধ মনির বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে সার্জারী বিভাগে চিকিৎসাধীন আছেন । তবে অর্থ সংকটের কারনে চিকিৎসা ব্যয় বহনে অনেকটা পিছিয়ে পরার কথা জানায় মনিরের পরিবার। পরিবারের অন্যরা বলেন, দোকান বন্ধ থাকায় ঘরে এক দিনের (চাল/ডাল) খাবারও নেই। যদিও পুলিশের পক্ষ থেকে আহতের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নিচ্ছে বলে জানানো হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে আহত মনির জানায় ‘লেবুবুনিয়া বাজারে ২৪ ডিসেম্বর শনিবার দিবাগত রাত সারে ১২ টায় টহলে আসেন থানা পুলিশের এসআই আজাদ সহ একটি টিম । তখন আমি দোকানে চা বানাচ্ছিলাম। হটাৎ কনস্টেবল নূরুল ইসলাম এর হাতে থাকা বন্দুক থেকে গুলি বের হয়ে চায়ের কেটলী দুমরে মুচরে গিয়ে গুলি আমার পায়ে লাগে।  তারপর পুলিশের লোকেরাই আমাকে হাসপাতালে নিয়ে আসে।
ঘটনার সময় সেখানে দায়িত্বরত রাজাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) আজাদ জানান, ‘আমরা টহল দিতে লেবুবুনিয়া বাজারে যাই। সেখান থেকে অন্যত্র যাওয়ার উদ্দেশ্যে ইজিবাইকে  উঠতেছিলাম তখন হটাৎ করে কনস্টেবল নুরুল ইসলামের আগ্নেআস্ত্র থেকে একটি মিস ফায়ার হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ‘হাটার সময় মিস ফায়ার হয়ে কনস্টেবলের হাতিয়ার থেকে গুলি বের হয়েছে। তবে  আহত ব্যক্তি মুমুর্ষ অবস্থায় নেই। তার চিকিৎসার খোজ খবর আমরা (পুলিশ) নিচ্ছি। আর্থিক বিষয়টিও দেখছি।
জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, এ ঘটনায় আহত মনির  মাহমুদের চিকিৎসার সার্বিক খোঁজ রাখা হচ্ছে এবং কনস্টেবল নূরুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

রাইফেল থেকে মিস ফায়ারে দোকানী আহত, পুলিশ কনষ্টবল সাসপেন্ড

আপডেট টাইম : ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
মোঃ অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :