আপডেট টাইম :
১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
২৩৩
বার পঠিত
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত
রনি আহমেদ রাজুঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৭ অক্টোবর বিকাল ০৫ ঘটিকায় মাগুরা জেলা যুবদলের সভাপতি মোঃ ওয়াশিকুর রহমান কল্লোল ও সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদের নেতৃত্বে শোভাযাত্রাটি মাগুরা স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়। এ সময় র্যালিতে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহান, মাগুরা জেলা যুবদলের সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুবদল নেতা মাহবুবুর রহমান শান্তি ও অনিক অপুসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুলাই চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
রনি আহমেদ রাজুঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৭ অক্টোবর বিকাল ০৫ ঘটিকায় মাগুরা জেলা যুবদলের সভাপতি মোঃ ওয়াশিকুর রহমান কল্লোল ও সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদের নেতৃত্বে শোভাযাত্রাটি মাগুরা স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়।
এ সময় র্যালিতে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহান, মাগুরা জেলা যুবদলের সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুবদল নেতা মাহবুবুর রহমান শান্তি ও অনিক অপুসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুলাই চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।