রনি আহমেদ রাজুঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৭ অক্টোবর বিকাল ০৫ ঘটিকায় মাগুরা জেলা যুবদলের সভাপতি মোঃ ওয়াশিকুর রহমান কল্লোল ও সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদের নেতৃত্বে শোভাযাত্রাটি মাগুরা স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়।
এ সময় র্যালিতে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহান, মাগুরা জেলা যুবদলের সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুবদল নেতা মাহবুবুর রহমান শান্তি ও অনিক অপুসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুলাই চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।