ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাতিয়ায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

হানিফ সাকিবঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর হাতিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে হাতিয়া উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

হাতিয়া উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহীন উদ্দীনের নেতৃত্বে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এতে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপস্থিত নেতাকর্মীদের “তারুণ্যের অহংকার যুবদল একতার প্রতীক” স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

হাতিয়া উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহীন উদ্দীন বলেন, “যুবদল সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনে এই সংগঠনই হবে জনগণের আশা-ভরসার প্রতীক।”

তিনি আরও বলেন, “স্বৈরাচার ও দমননীতির বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী যুবদল গণতন্ত্র পুনরুদ্ধারে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শাখাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেষে শহীদ জিয়াউর রহমান ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এ আয়োজনকে কেন্দ্র করে পুরো হাতিয়া উপজেলা সদর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে ইউএনওর নেতৃত্বে ফুটপাত উচ্ছেদ, জনমনে স্বস্তি

error: Content is protected !!

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাতিয়ায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি :