যশোরে বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ২২ নেতাকর্মী গ্রেপ্তার
আখতার হোসেন, যশোর সদর উপজেলা প্রতিনিধিগত ২৪ ঘণ্টায় যশোর জেলার বিভিন্ন স্থানে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। জেলা পুলিশের এ বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২২ নেতাকর্মীকে আটক করা হয়েছে। জেলার নয়টি থানা, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে জেলার নয়টি থানার পাশাপাশি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অংশ নেন। অভিযানের বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২২ জনকে আটক করা হয়।এর মধ্যে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন—লোকমান (৫৫), রাজন (৪৮), শামীম (৩৪), নজরুল ইসলাম (৪১), আরিফুল ইসলাম (৩০), রাসেল হোসেন (৩০), জুলহাস ও কামরুজ্জামান।মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ইন্সপেক্টর তদন্ত বদরুজ্জামান মোল্লা। এ বিষয়ে বদরুজ্জামান মোল্লা জানান, গত ২৪ ঘণ্টায় নাশকতা মামলায় কোতোয়ালি মডেল থানা পুলিশ আটজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে যশোর জেলা পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আখতার হোসেন, যশোর সদর উপজেলা প্রতিনিধি
গত ২৪ ঘণ্টায় যশোর জেলার বিভিন্ন স্থানে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। জেলা পুলিশের এ বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২২ নেতাকর্মীকে আটক করা হয়েছে। জেলার নয়টি থানা, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে জেলার নয়টি থানার পাশাপাশি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অংশ নেন। অভিযানের বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২২ জনকে আটক করা হয়।
এর মধ্যে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন—লোকমান (৫৫), রাজন (৪৮), শামীম (৩৪), নজরুল ইসলাম (৪১), আরিফুল ইসলাম (৩০), রাসেল হোসেন (৩০), জুলহাস ও কামরুজ্জামান।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ইন্সপেক্টর তদন্ত বদরুজ্জামান মোল্লা। এ বিষয়ে বদরুজ্জামান মোল্লা জানান, গত ২৪ ঘণ্টায় নাশকতা মামলায় কোতোয়ালি মডেল থানা পুলিশ আটজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে যশোর জেলা পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।