ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যমুনার ওপর রেলওয়ে সেতুর ৬২ শতাংশ কাজ সম্পন্ন

ভূঞাপুরের পূর্ব অংশের সংযোগ রেললাইন নির্মাণের কাজ শেষের দিকে হ টাঙ্গাইল অংশে ৩৪-২৪ নম্বর পিলারের দিকে স্প্যান বসানোর কার্যক্রম চলছে হ উদ্বোধন হতে পারে আগামী বছরের আগস্টে

-বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দৃশ্যমান। রেল সেতুর ছবিটি টাঙ্গাইলের ভূঞাপুরের পূর্বপ্রান্ত থেকে তোলা।

যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটি দৃশ্যমান হয়েছে। ইতোমধ্যে ৬২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী বছরের আগস্টের দিকে এটি উদ্বোধন হতে পারে। এ সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল ও পণ্য পরিবহণ সহজ হবে। এর ওপর দিয়ে চলবে ৮৮টি ট্রেন।

যমুনা নদীর ৩০০ মিটার উত্তরে নির্মিত হচ্ছে দেশে বৃহৎ রেল স্থাপনা বা রেলপথ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে রেল সেতু’। ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এ সেতুর দৈর্ঘ্য ৪ দশমিক ৮০ কিলোমিটার। এই সেতুতে দেশি-বিদেশি প্রায় সাড়ে ৪ হাজার শ্রমিক কাজ করছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্প কার্যালয় সূত্রে জানা গেছে, রেললাইন সংযুক্ত থাকলেও ট্রেন ঝুঁকি নিয়ে ধীরগতিতে সেতু পারাপার হতে হয়। সেতু দিয়ে প্রতিদিন ৩৮টি ট্রেন চলাচল করে। তাই রেল যোগাযোগ নিরাপদ, গতিশীল ও আন্তঃএশিয়ার যোগাযোগের করিডর

তৈরির জন্য বর্তমান সেতুর উত্তরে পৃথক রেলসেতু নির্মাণের প্রকল্প গ্রহণ করে সরকার।

প্রকল্প সূত্রে জানা যায়, বিশাল এই কর্মযজ্ঞ শেষ হওয়ার কথা ২০২৪ সালের আগস্টে। তবে আরও ৩ থেকে ৪ মাস অতিরিক্ত মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুটি হবে সমান্তরাল ডুয়েল গেজ ডাবল ট্র্যাকে। দুই পাশে নির্মাণ করা হবে শূন্য দশমিক শূন্য ৫ কিলোমিটার ভায়াডাক্ট। ৭ দশমিক ৬৭ কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ এমব্যাংকমেন্ট এবং লুপ, সাইডিংসহ মোট ৩০ দশমিক ৭৩ কিলোমিটার সংযোগ রেললাইন।

প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে জাপানের ২টি ঠিকাদারি প্রতিষ্ঠান। জাপানি ও ওবায়শি এবং জেএফই ও টোআ করপোরেশন যৌথভাবে (১ নম্বর গ্রম্নপ)। টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ৫০ থেকে ২৪ নম্বর পিলার পর্যন্ত রেলসেতু নির্মাণ করছে। সিরাজগঞ্জ অংশের ১ নম্বর পিলার থেকে ২৩ নম্বর পিলার পর্যন্ত কাজ করছে জাপানি আইএইচআই, এসএমসিসি নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতোমধ্যে টাঙ্গাইল অংশে দেড় কিলোমিটার ওপর দৃশ্যমান হয়েছে সেতু।

ঠিকাদারি প্রতিষ্ঠানের একাধিক প্রকৌশলীর সঙ্গে কথা বলে জানা যায়, সেতুটি নির্মাণে জাপান, ভিয়েতনাম, নেপাল, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও বাংলাদেশের কর্মীরা নিয়োজিত আছেন। ১০৩ জন বিদেশি প্রকৌশলীসহ দেশি-বিদেশি মিলিয়ে ৭০০ জনের বেশি প্রকৌশলী কাজ করছেন। নির্মাণ শ্রমিকরা জানান, দেশের এত বড় বৃহৎ মেগা প্রকল্পে কাজ করতে গিয়ে নিজেদের গর্বিত মনে করছি। এ ছাড়া সব ধরনের সর্বোচ্চ সুযোগ-সুবিধাও পাচ্ছি।

সরেজমিন ঘুরে দেখা যায়, দেশ-বিদেশি প্রকৌশলী ও নির্মাণশ্রমিকরা সেফটি ফাস্টের আওতায় ২৪ ঘণ্টা কাজ করছেন। এর মধ্যে কেউ বালু দিয়ে জিও ব্যাগ ভর্তি করছেন, কেউ ক্রেন দিয়ে সেতুর নির্মাণসামগ্রী ওঠানো-নামানো করছেন, কেউ রেললাইনে পাথর ফেলছেন। কেউবা নাটবল্টু টাইট দিচ্ছেন, কেউ নির্মাণ শ্রমিকদের স্থলভাগ থেকে আনা-নেওয়া করছে স্পিড বোট দিয়ে। সব মিলিয়ে রেল সেতু নির্মাণে বিশাল এক কর্মযজ্ঞ চলছে।

নেপালি প্রকৌশলী অমৃত তার অনুভূতি প্রকাশ করে জানান- তিনি কাতার, ওমান, নেপালসহ বিভিন্ন দেশে কাজ করেছেন। কিন্তু বাংলাদেশের এই বৃহৎ রেল সেতু নির্মাণকাজ করে ইতিহাসের অংশ হতে চলেছেন। এ ছাড়া এ দেশের মানুষের সঙ্গে তিনি কাজ করতে পেরে খুশি ও আনন্দিত। ইতোমধ্যে টাঙ্গাইল অংশে ৫০ থেকে ৩৪ নম্বর পিলার পর্যন্ত স্পেন বসানো শেষ। ৩৪ থেকে ২৪ নম্বর পিলারের দিকে স্প্যান বসানোর কার্যক্রমও চলছে বলে জানান তিনি।

প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল ও পণ্য পরিবহণ সহজ হবে। এর ওপর দিয়ে চলবে ৮৮টি ট্রেন। সাধারণ ছাড়াও দ্রম্নতগতির (হাইস্পিড) ট্রেন চলাচলে সক্ষম করে সেতু নির্মাণ করা হচ্ছে। ফলে সেতুতে ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো যাবে। তবে শুরুতে (উদ্বোধনের পর ১ বছর) ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্প পরিচালক ফাত্তাহ আল মো. মাসুদুর রহমান বলেন, সেতুর টাঙ্গাইলের ভূঞাপুরের পূর্ব অংশের সংযোগ রেললাইন নির্মাণের কাজও শেষের দিকে। পশ্চিম অংশে আগে সংযোগ রেললাইনের কাজ দ্রম্নতগতিতে হচ্ছে। শত বছর পরও এই রেল সেতুর তেমন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। এ পর্যন্ত ৬২ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বাকি কাজ সম্পন্ন করার চেষ্টা করে যাচ্ছি।

ক্যাপশন

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দৃশ্যমান। রেল সেতুর ছবিটি টাঙ্গাইলের ভূঞাপুরের পূর্বপ্রান্ত থেকে তোলা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ফরিদপুরে অষ্টসাধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপ্লবী কর্নেল তাহের মঞ্চের শ্রদ্ধাঞ্জলি প্রদান

error: Content is protected !!

যমুনার ওপর রেলওয়ে সেতুর ৬২ শতাংশ কাজ সম্পন্ন

আপডেট টাইম : ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :