ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে অষ্টসাধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপ্লবী কর্নেল তাহের মঞ্চের শ্রদ্ধাঞ্জলি প্রদান

মানিক কুমার দাসঃ

ফরিদপুরে বিপ্লবী কর্নেল তাহের মঞ্চের উদ্যোগে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে নিহত শ্রীধাম শ্রী অঙ্গনের অষ্টসাধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। মঙ্গলবার ফরিদপুর শহরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কমরেড শেখ আশরাফ উদ্দিন তারার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্কশেখর ব্রহ্মচারী।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক রবীন্দ্রনাথ বিশ্বাস, মো. শহিদুল ইসলাম, নুর ইয়াহিয়া মিলন, রতন কুমার সরকার, অটল চক্রবর্তী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল হাসান মিঠু, পীযুষ কান্তি সরকার, নায়েবুল ইসলাম নীরব, শেখ মোহাম্মদ লিখন, মোহাম্মদ তামিম মোল্লা বাবলু বিশ্বাস ‌প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের একুশে এপ্রিল এই দিনে পাক হানাদার বাহিনী বিনা উস্কানিতে কীর্তন রত অবস্থায় শ্রী অঙ্গনের আটজন সাধুকে নির্মমভাবে হত্যা করে, যা দেশের ইতিহাসে একটি নৃশংস ও ঘৃণিত হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত। তারা অবিলম্বে নিহত অষ্টসাধুদের শহীদের মর্যাদা প্রদান এবং মুক্তিযুদ্ধের শহীদ হিসেবে সরকারি তালিকাভুক্তির জন্য সরকারের কাছে দাবি জানান।

এর আগে নিহত অষ্ট সাধুর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা পিকে সরকারের নেতৃত্বে সামরিক অভিবাদন জানানো হয়।এ সময় শ্রীধাম শ্রী অঙ্গনের সাধক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরে অষ্টসাধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপ্লবী কর্নেল তাহের মঞ্চের শ্রদ্ধাঞ্জলি প্রদান

আপডেট টাইম : ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :