ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার মিরপুরে হাতে বিয়ের মেহেদীর রঙ না উঠতেই মিনজু খাতুন (২০) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের সোন্দহ গ্রামের নিজ শয়নকক্ষ থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। নিহত মিনজু খাতুন ওই এলাকার নজর আলীর স্ত্রী।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত দশদিন আগে ফরিদপুরের বিশু মন্ডলের মেয়ের সাথে বিয়ে হয় কুষ্টিয়ার মিরপুর উপজেলার সোন্দহ এলাকার খলিলুর রহমানের ছেলে নজর আলীর।

বিয়ের পর নববধূকে নিয়ে নজর আলী তার শশুর বাড়িতে ছিলেন। রোববার (১৯ এপ্রিল) মিনজু খাতুন, তার মা নেবুজান খাতুনসহ নজর আলীর বাড়িতে আসনি।

মেয়েকে শশুরবাড়ি রেখে মিনজু খাতুনের মা নেবুজান খাতুন পাশের বাড়িতে বেড়াতে গেলে ফিরে এসে দেখেন মেয়ে গলাই ওড়নার সাথে ঘরে ঝুলছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

স্থানীয় সোন্দহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে কেনো আত্মহত্যা করেছেন এ বিষয়ে কিছু জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে প্রধানমন্ত্রীঃ -এম.পি বাবুল

error: Content is protected !!

কুষ্টিয়ায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :